বাইক তাড়া করল বাঘ, ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
ঘন অরণ্য। তার বুক চিরে পিচের রাস্তা। সেই রাস্তায় অন্যান্য দিনের মতোই বাইক চড়ে যাচ্ছিলেন বন দফতরের দুই কর্মী। হঠাত্ই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এল বিশালাকায় রয়্যাল বেঙ্গল টাইগার। পুরোদস্তুর শিকার ধরার ভঙ্গিমায় বিদ্যুত্গতিতে তাড়াও করল বাইকের পিছনে। লোমহর্ষক এই ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভয়ানক এই ঘটনাটি কেরলের মুথাঙ্গা অভয়ারণ্যের। অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির ফেসবুক পেজে প্রথম এই ভিডিয়ো প্রকাশ্যে আসে। ভিডিয়োয় দেখা যাচ্ছে বাইকে বেশ দ্রুতগতিতেই যাচ্ছেন আরোহীরা। এমন সময়ে সাংঘাতিক দ্রুতগতিতে সম্পূর্ণ শিকার ধরার কায়দায় জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটি বিশালাকায় বাঘ। চোখের পলকে সেই বাঘ চলে এল চওড়া পিচ রাস্তায়। বাইক প্রায় ছুঁই ছুঁই এমন অবস্থা। তবে বাইক চালকের তত্পরতায় রণে ভঙ্গ দিল বাঘটি। পথ থেকে বেরিয়ে নিমেষে পাড়ি দিল গভীর অরণ্যে। পুরো ঘটনাই বাইকের ব্যাক-সিটে বসে নিজের ফোনে ভিডিয়ো ...














