গান শুনতে শুনতে পড়ার আছে যে উপকার!
পড়ার সময় গান শোনার অভ্যেস নিয়ে কম বকাঝকা শুনতে হচ্ছে না নিশ্চয়ই। কিন্তু এরও আছে উপকার! গানের তালের সঙ্গে পড়াশোনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে দেখবে পড়াগুলো পটাপট গেঁথে যাচ্ছে নিউরাল নেটওয়ার্ক-এ।
গান শুনবে কেন?
মেটাল কিংবা হার্ড রক বাজিয়ে পড়তে গেলে না হবে গান শোনা, না হবে পড়া। এটা মানতেই হবে। কিন্তু যদি পদার্থবিজ্ঞানের জটিল সূত্র পড়ার সময় শুনতে থাকো মৃদু লয় ও শব্দে চৌরাশিয়ার বাঁশি কিংবা কৌশিকির উচ্চাঙ্গ সঙ্গীত? পড়া কিন্তু জলদি জলদিই মাথায় ঢুকবে। শান্ত হবে স্নায়ুটাও।
যাদের ভারতীয় ক্লাসিক্যাল একেবারেই এখন ভালো লাগছে না তারা শুনতে পারো বিটোফেন, শঁপা, মোৎজার্ট বা বাক-এর সিমফোনি। এসব নিয়েও অনেক অনেক গবেষণা হয়েছে। এই বিখ্যাত কম্পোজারদের মিউজিক শুনলে নাকি চিন্তার ক্ষমতা হু হু করে বাড়ে। একে বলে মোৎজার্ট এফেক্ট। সুতরাং চেষ্টা করতে ক্ষতি কী! তবে পড়ার সময় পছন্দের এড শিরান না শোনাই মঙ্গল। এতে ক...












