শীতার্তদের কম্বল বিতরণ করলো ‘স্বপ্নছায়া’
তাসনিম, সদস্য, স্বপ্নছায়া
রক্তিম সূর্য তখনও চোখ মেলেনি,,তবে একদল কিশোর কিশোরীরা প্রচন্ড শীতেও নিজেদেরকে একত্র করেছে,, লক্ষ্য একটাই, কিছু অসহায় মানুষ এর পাশে দাঁড়িয়ে তাদের মনের কথাগুলো শোনা,, তাদের দুঃখগুলো ভাগাভাগি করে নেয়া এবং এই প্রচন্ড শীতে তাদের শীতবস্ত্র সাহায্য করা।।তাইতো এই দলটি স্বপ্নছায়া হয়ে গন্তব্যহীন পথটি ধরে চলা শুরু করলো। বিতরণ করলো কম্বল ।
আমরা স্বপ্নছায়ার দল আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৩ ঘন্টা যাবৎ খিলগাঁও,,শাহজাহানপুর,,মতিঝিল ইত্যাদি সংলগ্ন এলাকাগুলোতে প্রায় ৭০ টির মতো কম্বল এবং বেশ কিছু কাপড়চোপড় বিতরণ করি।।বিতরণ এর সময় যখন এই অসহায় মানুষ গুলোর প্রানবন্ত হাসিটা দেখেছি,,তখন প্রত্যেকেই ছেয়ে গেছি,,এই হাসিগুলো কোনো স্বপ্নপুরির পরীদের নয় কিংবা রুপকথার রাজকুমার এর নয়,,তবুও এই হাসিগুলো আমাদের সবাইকে বেশ মুগ্ধ করেছে।।একদিকে যেমন তাদের প্রানবন্ত হাসিটা দেখেছি তেমনি আবেগে ...














