নেটওয়ার্কিং কী ও কর্মজীবনে এর গুরুত্ব
বিভিন্ন রকম মানুষের সাথে সম্পর্ক গড়তে আমাদের যে দক্ষতাটির প্রয়োজন সেটিই হচ্ছে নেটওয়ার্কিং। এই দক্ষতাটি বিভিন্ন মানুষের সাথে আমাদের সম্পর্কের যেভাবে উন্নতি সাধন করে, ঠিক তেমনিভাবে নিজেদের যেকোনো দরকারেই আমাদের কাছে এনে দেয় অজস্র মানুষকে।
নেটওয়ার্কিংয়ের গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক কিংবা কর্মজীবন- প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। কর্মজীবনে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব নিয়ে আমাদের এ আর্টিকেলটি। চলুন জেনে নিই কর্মক্ষেত্রে কী কী গুরুত্ব রয়েছে নেটওয়ার্কিংয়ের:
এমন ঘটনা অনেক সময়েই ঘটে যে, কোন একটি কোম্পানিতে খুব কম সংখ্যক পদ শূন্য রয়েছে এবং সেখানে কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু আর বিজ্ঞাপন দেওয়া হয় না চাকরির জন্য। এসকল ক্ষেত্রে যেটি করা হয়, তা হচ্ছে পরিচিতদের মধ্য থেকে যে দক্ষ ঐ পদটির জন্য তার সাথে যোগাযোগ করা হয় এবং যোগ্যতার যাচাইয়ে উতরে গেলে সেই ব্যক্তিটি চাকরিটি পেয়ে যায়। বিষয়টি...














