‘দ্বিতীয় বাবা’ শাহরুখ : অনন্যা পাণ্ডে
হেডমাস্টার করণ জোহরের স্কুলের দ্বিতীয় দফার সব কার্যক্রম শেষ। এবার তাঁর প্রধান শিক্ষার্থীরা হলেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং অনন্যা পাণ্ডে। আজকের দিনটি এই স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই বেশ টেনশনের। আজ শুক্রবার বেরোবে পরীক্ষার ফল। হ্যাঁ, আজ ১০ মে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিটি। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল আলিয়া ভাট নামে এক তারকার। তিনি এখন বলিউডের সবচেয়ে ব্যস্ত ও গুণী তারকাদের মধ্যে একজন।
কথা হচ্ছে এই স্কুলেরই একজন ‘স্টার কিড’ ছাত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে। তাঁর বাবা বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা চাংকি পাণ্ডে এবং ‘দ্বিতীয় বাবা’ বলিউডের বাদশাহ শাহরুখ খান। এই প্রজন্মের যাঁরা বলিউডে পা রেখেছেন বা পা রাখবেন, সবাই মোটামুটি তারকার সন্তান হওয়ায় সবার মধ্যে আগে থেকেই জানাশোনা বা বন্ধুত...














