সড়ক দুর্ঘটনা : বাসের চাকায় প্রাণ গেল দুই ছাত্রের
যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা য় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিজয়রামপুর এলাকার খইতলা মোড়ে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
দুই স্কুলছাত্র হলো আশিকুর রহমান (১৪) ও আল আমিন (১৪)। তারা দুজনেই উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এর মধ্যে আশিকুর রহমানের শ্রেণি রোল ১ এবং আল আমিনের ২। আশিকুর রহমান মনিরামপুর উপজেলার ধলিগাতী গ্রামের স্কুলশিক্ষক খাইরুল বাসারের ছেলে এবং আল আমিন জামলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
দুই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী সুন্দলপুর বাজারে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে মনিরামপুর বাজারের একটি কোচিং সেন্...














