‘বদ জিন’ তাড়ানোর নামে গৃহবধূকে হত্যা
সৌদি প্রবাসী হিরণ মিয়ার স্ত্রী শাহনাজ আক্তার (২৫)ঢাকার শনির আখড়ার সাদ্দাম মার্কেট এলাকায় মায়ের কাছে থাকতেন। গত ঈদুল ফিতরের পর থেকে শাহনাজ অসুস্থ হয়ে পড়েন। প্রায়ই অপ্রকৃতস্থ আচরণ করছিলেন। এমন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু সুস্থ হননি। পরে প্রতিবেশীদের পরামর্শে গত রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি চৌধুরীপাড়ায় হাতুড়ে কবিরাজ ফারুক হোসেনের কাছে নেওয়া হয়। কবিরাজ ফারুক তাদের বলেন যে শাহনাজ নামের ওই গৃহবধূকে বদ জিনের আছর থেকে কাটাতে এক সপ্তাহ চিকিৎসা দিতে হবে। এজন্য ১০ হাজার টাকা দাবি করেন তিনি।
শাহনাজের পরিবার তাতে রাজি হয় এবং ফারুক প্রথম দিনের চিকিৎসা শেষে জানায়, রোগীকে তার বাসায় নিয়ে চিকিৎসা করাতে হবে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় ফারুক শাহনাজকে মিজমিজিতে চৌধুরীপাড়ায় নিজের বাসায় নিয়ে যান। সেখানে ফারুক ও তার স্ত্রী জেসমিন আক্তার কবিরাজ...














