শেনচেনের লেন্সে ধরা পড়ছে প্রযুক্তির অগ্রযাত্রা
শেনচেনের কারখানাগুলোয় শোনা যায় সোল্ডারিং মেশিনের গুঞ্জন। যন্ত্রপাতি থেমে নেই, নিরবে চলছে বিপ্লব। মিলিমিটার আকারের কাঁচ আর মাইক্রন পরিমাণের সূক্ষ্মতায় বদলে যাচ্ছে প্রযুক্তি দুনিয়া।
সম্প্রতি শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাজারে এসেছে একটি নতুন প্যানোরামিক ক্যামেরা। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্যামেরায় আছে ৩৬০ ডিগ্রি ছবি তোলার প্রযুক্তি। আছে উন্নত ইমেজ প্রসেসিং ও অ্যান্টি-শেক ফিচার। আঙুলের মতো ছোট এই ডিভাইস এক জায়গা থেকেই সব দিকের ছবি ধারণ করতে পারে, সহজে এডিট করার জন্য এতে আছে নানা ভিজ্যুয়াল ইফেক্ট। এর সেলফি স্টিক তিন মিটার পর্যন্ত লম্বা, যা ড্রোনের মতো শট দিলেও তাতে স্টিক ধরা পড়ে না।
এই প্রযুক্তির পেছনে আছে চীনের অপটিক্যাল লেন্স ইন্ডাস্ট্রির গল্প—যা বিশ্বকে দেখাচ্ছে, চীনের প্রযুক্তি কতটা এগিয়েছে।
এক সময় কম খরচের ইলেকট্রনিক্স তৈরির জন্য পরিচিত শেনচেন এখন উদ্ভাবনে...














