Central Florida ’তে বৈশাখ উদযাপন
বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার ( Bangladesh society of central Florida ) উদ্যোগে গত ১৩ এপ্রিল Central Florida ’তে বাংলা নববর্ষ উদযাপিত হয় ওরলান্ডোর ড. জেমস রিক্রেয়েশন সেন্টার মিলনায়তনে। দুপুর থেকে নানা স্টল ও খাবারের দোকানে ভরপুর ছিল মেলা প্রাঙ্গন। ছিল রকমারি দোকান।
ইউনার ও ইউনুসের উপস্থাপনায় প্রথমে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে মুল অনুষ্টান শুরু হয়। গান পরিবেশন করেন স্বরাজ, স্বপন অধিকারী, পল্লি ইসলাম, স্বপন, মিজান, ফারজানা, সান্টু। ছিল নবনি ও তার দল এবং সেতু ও তার দলের পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন মিলি। ছিল ফ্যাশন শো।
Central Florida ’তে এ উৎসবে যেমন খুশি তেমন সাজে ২০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। কবিতা আবৃত্তি করেন ইউনা। রাত ১০টায় রিজিয়া পারভিন সংগীত পরিবেশন করেন একাধারে সাড়ে ১১টা পর্যন্ত। শিশুদের সকলকে পুরষ্কৃত করেন শামিম মৃধা। যেমন খুশি তেমন সাজে সকল ...












