ডায়াবেটিস ঠেকাবে যেসব খাবার জেনে নিন
ডায়াবেটিস নামটির সাথে এখন সবাই কম-বেশী পরিচিত। কেউ এ রোগে আক্রান্ত হয়েছেন শুনলেই ভয়ে অনেকেই আঁতকে ওঠেন। ভাবতে থাকেন, মৃত্যুর জন্য প্রহর গুনতে হবে। ব্যপারটা আসলেই কি তাই? না, মোটেই তা নয়। আসুন জেনে নিই, কীভাবে ডায়াবেটিসকে ঠেকানো যায়?
ডায়াবেটিস কী?
ডায়াবেটিস বলতে শারীরিক এমন এক অস্বাভাবিক অবস্থাকে বোঝায় যার লক্ষণগুলো শরীরে গ্লুকোজ অর্থাৎ শর্করা/চিনির মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রকাশিত হয়। একে মেটাবলিক ডিজঅর্ডার বলা হয়। শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে রক্তে গ্লুকোজ-এর মাত্রা বেড়ে যায়। ফলে এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে।
বিশ্ব স্বাস্থ্য সং...














