২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে চীন: বিশেষজ্ঞ
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি, ভোগ বৃদ্ধি নীতি এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার কার্যকারিতার কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, চলতি বছরে দেশের সামষ্টিক নীতিমালা আরও দূরদর্শী, লক্ষ্যভিত্তিক এবং সমন্বিত হবে।
বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেস–এর ১৪তম মেয়াদের চতুর্থ অধিবেশনে উপস্থাপিত সরকারি কর্ম প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০২৬ সালের জন্য ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং বাস্তবে এর চেয়েও ভালো ফল অর্জনের চেষ্টা করবে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কেবল স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তাই তুলে ধরে না, বরং অর্থনৈতিক কাঠামোগত সমন্বয়, ঝুঁকি প্রতিরোধ এবং সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্যও পর্যাপ্ত সুযোগ সৃষ্টি কর...













