ভারতীয় ডাক্তার কোয়ারকানাথ এস. কোটনিসকে চীনারা যে কারণে ভুলবে না
ছাই ইউয়ে (মুক্তা), সংবাদকর্মী, চায়না মিডিয়া গ্রুপ
৮৭ বছর আগে তরুণ ভারতীয় ডাক্তার কোয়ারকানাথ এস. কোটনিস আহতদের চিকিত্সাসেবা দিতে তথা জীবন বাঁচাতে, নিজের পরিবার ও স্বদেশ ছেড়ে, চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ধোঁয়া ও গুলির শব্দের মাঝেই তিনি অসংখ্য চীনা সৈন্য ও বেসামরিক নাগরিককে চিকিত্সাসেবা দিয়েছেন। পাশাপাশি, বিপুলসংখ্যক চীনা চিকিত্সাকর্মীকে প্রশিক্ষণও দিয়েছেন। কিন্তু অতিরিক্ত কাজের কারণে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ৩২ বছর বয়সে মারা যান।
‘জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধের সময় চীনকে সহায়তাদানকারী ভারতীয় চিকিত্সকদলের কাজ ছিল গভীরভাবে মর্মস্পর্শী। তাঁদের অসামান্য প্রতিনিধি, ডাক্তার কোটনিস চীনের মাটিতে শান্তিতে শায়িত আছেন ও চীনা জনগণ সর্বদা তাঁর অবদানকে স্মরণ করবে।’ ২০১৪ সালের সেপ্টেম্বরে, চীনা প্রেসিডেন্ট সি চিন পি, ভারতীয় বিশ্ব বিষয়ক পরিষদে ত...














