অসাধারণ অনুভূতি: পরীমনি
‘প্রীতি’র শুটিংয়ের পর আপনার অনুভূতি কী?
অসাধারণ অনুভূতি। এটা মুখে বলা কঠিন।
কারণ কী?
ঘুরিয়ে–পেঁচিয়ে বলে লাভ নেই, অসাধারণ অনুভূতির কারণ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ভাই। তাঁর সঙ্গে কাজ করা মানেই তো বিশাল ব্যাপার। এর বাইরে আর কোনো কারণের দরকার নেই।
‘প্রীতি’তে আপনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। কেমন ছিল সাংবাদিকতার অভিজ্ঞতা?
শুধু সাংবাদিক না, রীতিমতো অপরাধবিষয়ক সাংবাদিকতা করেছি। চরিত্রটি করতে গিয়ে বেশ মজা পেয়েছি। সাংবাদিকদের অনেক পরিশ্রম করে, ঘুরে ঘুরে একটা রহস্য উন্মোচন করতে হয়। এটা খুব উপভোগ করেছি। আমি তো চরিত্রের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিলাম যে মনে হচ্ছে সত্যি সত্যি সাংবাদিকতা করছি।
সিনেমা ও ওয়েব কনটেন্টের মধ্যে পার্থক্য কী?
আমার কাছে কোনো পার্থক্যই মনে হয়নি। অভিনয়ের জায়গা থেকে আমার কাছে আলাদা কিছু নেই। দুটিতেই তো অভিনয় করতে হয়।
আপনাকে চলচ্চিত্রে কম অভিনয় করতে দেখ...














