‘এভাবে মিমিকে অপমান করা শুভশ্রীর মোটেও ঠিক হয়নি’
ট্যুইটার থেকে ফেসবুক৷ সোশ্যাল মিডিয়ার ক্যুইন হয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ কারণ নায়িকার জন্মদিন ছিল৷ সেই দিনে ভক্তরা কী আর শান্ত থাকতে পারে৷ সাইবারদুনিয়া জুড়ে ভক্তরা সহ সকল সেলেব্রিটিরা বার্থডে উইশ করেছেন শুভশ্রীকে৷
আর জন্মদিনেও খানিক সময় বের করে সকলের ট্যুইটের রিপ্লাই দিয়েছেন অভিনেত্রী৷ আজকেও ধীরে ধীরে রিপ্লাই দিচ্ছেন সকলের শুভেচ্ছার৷ জিৎ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, একে একে প্রত্যেকের শুভেচ্ছায় ভরে উঠছে শুভেশ্রীর ট্যুইটার টাইমলাইন৷
এর মাঝেই একটা পোস্ট বেশ নজর কেড়েছে সকলের৷ মিমির ট্যুইট৷ অগণিত সেলেব্রিটির জন্মদিনের শুভেচ্ছার মাঝেই মিমির উইশ অবাক করে দিয়েছে সকলকে৷ ইন্ডাস্ট্রির আনাচে কানাচে প্রায়ই শোনা যায়, রাজের এক্স গার্লফ্রেন্ড হওয়ার কারণে মিমি নাকি রাজের স্ত্রী শুভশ্রীর ছায়াও মাড়ান না৷ একই ইভেন্টে থাকলেও এড়িয়ে চলেন একে অপরকে৷ সেই শত্রুতাই ভুলতে বসেছেন মিমি৷ নয়তো শ...













