এই সব ফল ফ্রিজে রাখছেন? বড় বিপদ ডেকে আনছেন কিন্তু!
বেঁচে যাওয়া খাবার বা আগে থেকে কিনে সংরক্ষণ করে রাখার উদ্দেশে শাক-সব্জি বা ফল ফ্রিজে রাখাই আমাদের স্বভাব। কিন্তু জানেন কি, এমন কিছু ফল আমরা প্রায়ই খেয়ে থাকি, যা ফ্রিজে রেখে দিলে পুষ্টিগুণ তো মিলবেই না, উল্টে যে কোনও সময় বিষাক্ত হয়ে উঠতে পারে তা। ফলে খাদ্যে বিষক্রিয়া ঘটে জটিল শারীরিক সমস্যা এমনকি, মৃত্যু পর্যন্তও ঘটতে পারে।
কার্বাইড দিয়ে পাকানোই হোক বা গাছপাকা— দুই ক্ষেত্রেই কয়েকটা ফল ফ্রিজের রাখা ক্ষতিকারক। ঠান্ডার সংস্পর্শে এসে ফলে উপস্থিত রাসায়নিকগুলির নানা বিক্রিয়া, ফলের কোষ গঠন, ও কোন অঞ্চলের ফল ইত্যাদি বিষয়ের জন্যই ফ্রিজ থেকে দূরে রাখা উচিত কিছু ফল।
বরং পুষ্টিবিদদের মতে, এই সব ফল চালের ড্রামে রাখুন। চাইলে পরিষ্কার ঝুড়িতে বা নরম কাপড়ে মুড়ে শুকনো জায়গাতেও রাখতে পারেন। জানেন কী কী ফল ফ্রিজে রাখা বিপজ্জনক? দেখে নিন সে সব।
লেবু: যে কোনও লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ফ্রিজ...














