দুই সপ্তাহ মাঠের বাইরে সুয়ারেস
একের পর এক দুঃসংবাদ বার্সেলোনা সমর্থকদের জন্য। চোটে এমনিতেই দল সাজাতে হিমশিম খেতে হচ্ছিল কোচ এরনেস্তো ভালভারদের, এবার ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এলো লুই সুয়ারেসের ছিটকে যাওয়ার খবর। হাঁটুর চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই স্ট্রাইকার।
ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। বুধবারের এই চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা, যে দলে নেই সুয়ারেস। চোটের খবরটা নিশ্চিত হওয়া গেছে স্কোয়াড ঘোষণার পরই। রবিবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার।
ডান হাঁটুর চোটে সুয়ারেসের দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার খবর নিশ্চিত করেছেন বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। পিএসভির বিপক্ষে ম্যাচের পর এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি পর্যন্ত বাইরে থাকতে হতে পারে তাকে।
শুধু সুয়ারেস নন, চোটের নতুন তালিকায় যোগ ...














