Sample Page - Page 355 of 446 - Mati News
Tuesday, April 21

Sample Page

বখাটের বঁটির কোপে কিশোরীর মৃত্যু

বখাটের বঁটির কোপে কিশোরীর মৃত্যু

Cover Story
পুলিশ পাহারায় চিকিৎসাধীন অভিযুক্ত সোহেল। ঢাকা মেডিকেল, ২৭ নভেম্বর। ছবি: প্রথম আলোরাজধানীর গোপীবাগে প্রকাশ্যে এক কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোরীর নাম শারমীন আক্তার (১৬)। মেয়েটি ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ মঙ্গলবার বিকেলে গোপীবাগের রেললাইনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সোহেল (২৫)। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন সোহেল আটক করে ধোলাই দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, শারমীন আক্তারের বাবার নাম আবদুস সাত্তার। গোপীবাগের কেএম দাশ লেনে তাদের বাড়ি। বেলা সোয়া তিনটার দিকে রেললাইনের পাশ দিয়ে শারমীন হেঁটে যাচ্ছিল। এ সময় সোহেল বঁটি নিয়ে তার ওপর হামলা করেন। বঁটির আঘাতে ঘটনাস্থলে শারমীনের মৃত্যু হয়। এসআই আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন সোহেলকে আটকে করে ধোলাই দেন। পরে পুলি...
বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

Cover Story, Entertainment
বিগ বস ১২-এর ঘরে ভেঙে গিয়েছে 'হ্যাপি ক্লাব'। প্রথম দীপকের সঙ্গে সুরভি আর এখন রোমেল চৌধুরীর সঙ্গে সুরভি রানার গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই বসের ঘরের হাসি মুখগুলো ক্রমশ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এবার রোমেল চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে সুরভি। মঙ্গলবার বিগ বস ১২-র একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সুরভি অভিযোগ করেন, 'রোমেল নাকি তার বোন (বসের ঘরে পাতানো বোন) সুরভিকে সব সময় আড়চোখে দেখেন।' বোনের দিকে কেউ এমনভাবে তাকায় বলেও প্রশ্ন তোলেন সুরভি। অর্থাৎ, রোমেল চৌধুরীর বিরুদ্ধে কার্যত অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন সুরভি রানা। যা শুনে কান্নায় ভেঙে পড়েন বিগ বসের ঘরের অন্যতম 'মাস্টারমাইন্ড'। শুধু তাই নয়, গেম শো-এর জন্য সুরভি আর কতো নিচে নামবেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শুধু রোমেল নন, সোমি খান-ও সুরভির এই ব্যবহারকে সমর্থন করেননি। সুরভিকে 'নোংরা' বলে সম্মোধন করতে শোনা যায় সোমির মুখেও। বসের ঘরের বাদানুবাদ ...
প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে: কাদের

প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে: কাদের

Cover Story
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবইে অসুস্থ বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রয়োজনে তাকে দুই/এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোন সময় অসুস্থ হতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা ঐক্যফ্রন্টে যেতেই পারে। নেতায় নেতায় ঐক্য করছে এতে জনগণের কিছু আসে যায় না। নির্বাচনে তেমন কোন প্রভাব পড়বে না। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায় আদালতের বিষয়, এখনে সরকার ও আওয়ামী লীগের কিছুই করার নেই। মতবিনিময়কালে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ ...
এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

Cover Story, Entertainment
বিনোদন ডেক্স : ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়সীমান্ত-সংলগ্ন এলাকার একজন হিন্দু বিধবা পদ্মা। অল্প বয়সে বিধবা হওয়ায় তাঁর আবার বিয়ে হয় গণেশ মণ্ডলের সঙ্গে। এরই মধ্যে ইছামতী নদীতে দুর্গা নিরঞ্জনের সময় নাসির নামের এক ব্যক্তি নদীতে পড়ে যায়। সে চোরাকারবারি। ভাসতে ভাসতে চলে আসে বাংলাদেশে। তার প্রাণ রক্ষা করে পদ্মা। নিজের বাড়িতে নাসিরকে আশ্রয় দেয়। নাসিরের সঙ্গে পদ্মার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পদ্মা চেষ্টা করে, কীভাবে নাসিরকে ভারতে ফেরত পাঠানো যায়। কিন্তু এরই মধ্যে তিনজনের জীবনে আসে নানা পরিবর্তন। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে ‘বিজয়া’ ছবির গল্প। গতকাল সোমবার কলকাতায় ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’র পোস্টার উদ্বোধন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান এবং পরিচালক ও অভিনয়শিল...
উচ্চ রক্তচাপ কমাতে এড়াবেন যেসব খাবার

উচ্চ রক্তচাপ কমাতে এড়াবেন যেসব খাবার

Cover Story, Health and Lifestyle
উচ্চ রক্তচাপ আজকাল পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কিডনি জটিলতা, হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনে রাখা জরুরি। উচ্চ রক্তচাপ কমাতে জীবনযাপন পদ্ধতির পাশাপাশি খাদ্যাভাসেও নিয়ন্ত্রন রাখা দরকার।উচ্চ রক্তচাপ থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় চর্বিহীন প্রোটিন, শিম, শস্য জাতীয় খাবার, কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার এবং ফলমূল, শাকসবজি রাখা প্রয়োজন। সেই সঙ্গে কিছু খাবার পরিহার করাও আবশ্যক। উচ্চরক্তচাপ এবং হৃদরোগের অন্যতম প্রধান শত্রু হচ্ছে লবণ এবং সোডিয়ামযুক্ত খাবার। তাই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে খাবারে কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে।সেই সঙ্গে প্যাকেটজাত বিভিন্ন খাবার যেগুলোতে প্রচুর পরিমাণে লবণ আছে যেমন-ফ্রোজেন পিৎজা, প্যাকেটজাত স্যুপ,বোতলজাত সস এগুলো পরিহার করা প্রয়োজন। উচ্চ রক্তচাপ কমাতে যেসব খাবর এড়িয়ে চলবেন- ১. প্রস্তুতকৃত মাংসে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে...
পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

Cover Story, Entertainment
'মি টু' ঝড় শুরু হওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রী রেড্ডি। কখনও যৌন হেনস্থার অভিযোগ আবার কখনও সরাসরি ধর্ষণের অভিযোগ করেছেন দক্ষিণের একাধিক পরিচালক, অভিনেতার বিরুদ্ধে। এবারও এক তামিল অভিনেতার বিরুদ্ধে সরব হলেন এই অভিনেত্রী। শ্রী রেড্ডি-কে 'পাবলিক টয়লেট'-এর মত ব্যবহার করা হয়েছে', যার ক্ষত এখনও বর্তমান, এমন অভিযোগ করেছেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি। তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হত বলেও বিস্ফোরক অভিযোগ করেন তেলুগু অভিনেত্রী। ওই সময় তার শরীর যেত কাজ করতে কিন্তু মন পড়ে থাকত, এমন কথাও বলেন শ্রী। তার সমস্ত যোগাযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন তেলুগু অভিনেতার পর তামিল অভিনেতাও তাকে ব্যবহার করেছেন বলে দাবি করেন শ্রী। গায়ক শ্রীরাম নেনের বিরুদ্ধেও অভিযোগ করেন এই অভিনেত্রী। 'বাহুবলী' অভিনেতা রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতির বিরুদ্ধেও...
রসুনের আশ্চর্য সাত স্বাস্থ্যকর গুণ

রসুনের আশ্চর্য সাত স্বাস্থ্যকর গুণ

Cover Story, Health and Lifestyle
রান্নায় অনন্য স্বাদ যুক্ত করে রসুন। শত্তিশালী সুঘ্রাণের কারণে সবজি, মাংস থেকে শুরু করে কাচ্চি, কারি রান্না রসুন ছাড়া চিন্তাই করা যায় না। উপমহাদেশের রান্নায় দীর্ঘদিন ধরেই রসুন ব্যবহার হচ্ছে। আর বহির্বিশ্বে এর পরিচিতি কম নয়। রসুনকে অনেকেই বলে থাকেন ‘পাওয়ার হাউস অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার’। কারণ কাঁচা বা সিদ্ধ রসুন কোয়া সেবনে শরীর সুস্থ থাকে। আর নিয়মিত সেবনে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভারত উপমহাদেশে আদিকাল থেকেই বিভিন্ন রোগে কাঁচা রসুন সেবনের প্রচলন আছে। এ ছাড়া আরো অনেক কাজে রসুন ব্যবহার হয়। অনেক সংস্কৃতিতেই এখনো রসুনের ব্যবহার বেশ প্রচলিত। আমাদের পূর্বপুরুষরা পোকা দমণে রসুন ব্যবহার করেছেন, তেমনি মধ্যযুগে ইউরোপবাসী এটি ব্যবহার করেছেন প্লেগ দমনে। রসুনে আছে সালভারভিত্তিক যৌগ অ্যালিসিন, যা অনেক রোগ নিরাময়ে কাজ করে। কাঁচা রসুন চিবিয়ে খাওয়ায় শরীরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশ প্রতিরোধী ক্ষমতা...
বাতের ব্যথা কমবে প্রাকৃতিক উপায়ে

বাতের ব্যথা কমবে প্রাকৃতিক উপায়ে

Cover Story, Health and Lifestyle
বাতের ব্যথা কমানোর জন্য অনেকে দিনের পর দিন ওষুধ খান। তারপরও ব্যথা নিরাময় হয় না। আয়ুর্বেদিক চিকিৎসায় এই ব্যথা কমানোর কিছু প্রাকৃতিক উপায় রয়েছে। বেশিরভাগ বাতের সমস্যায় অস্থিসন্ধিতে তীব্র ব্যথা দেখা দেয়। কিছু কিছু ভেষজ উপাদান আছে যেগুলি প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। যেমন- হলুদ : হলুদে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান বাতের ব্যথা নিরাময়ে দারুন কার্যকরী। এর জন্য এক চিমটি হলুদ পানিতে দিয়ে ভাল ভাবে ফুটান।পানিটা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ফুটাতে থাকুন। এরপর মিশ্রনটা গরম থাকা অবস্থাতেই ব্যথার স্থানে লাগান।দিনে দুইবার এই মিশ্রন ব্যবহার করলে আরাম পাবেন। অশ্বগন্ধা : এ ভেষজ উপাদানটি চুলের উজ্জ্বলতা যেমন বাড়ায় তেমনি মানসিক চাপ ও উৎকণ্ঠাও দূর করে। একাধিক গবেষণায় দেখা গেছে, বাতের রোগীদের জন্য অশ্বগন্ধা দারুন উপকারী।অশ্বগন্ধা গুড়ার সঙ্গে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট বানিয়ে ...
দাঁতব্যথা কমায় যেসব ভেষজ

দাঁতব্যথা কমায় যেসব ভেষজ

Cover Story, Health and Lifestyle, ভেষজ
দাঁতব্যথা একটি বিরক্তিকর বিষয়। কিছু ভেষজ রয়েছে, যেগুলো ব্যথা কমাতে বেশ উপকারী। দাঁত ব্যথা কমাতে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এগুলো ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে কাজ করবে। দাঁতব্যথা কমাতে তিন ভেষজ উপাদানের কথা জানিয়েছে হেলথ ডাইজেস্ট। ১. লবঙ্গ দাঁত ব্যথা কমাতে লবঙ্গের কোনো জুড়ি নেই। ব্যথা কমাতে কয়েকটি লবঙ্গ চিবিয়ে নিন। এতে দ্রুত ব্যথা কমে যাবে। লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়ার উপাদান। এই উপাদান ব্যথা কমাতে কার্যকর। ২. রসুন কোনো রান্নাঘরই স্বয়ংসম্পূর্ণ হয় না রসুন ছাড়া। রসুনের মধ্যে রয়েছে ব্যথানাশক ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। রসুন বেটে মাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এতে ব্যথা কমবে। ৩. পেয়ারা পাতা পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। দাঁতব্যথা কমাতে কিছু পেয়ারার পাতা নিয়ে চিবাতে পারেন। পেয়ারার পাতা অথবা পেয়ারা পাতার রস কয়েক মিনিট মুখে রাখুন। এ...
লোকে বলত মেয়েদের মতো কেঁদ না, পুরুষ হও : করণ

লোকে বলত মেয়েদের মতো কেঁদ না, পুরুষ হও : করণ

Cover Story, Entertainment
চলচ্চিত্র নির্মাতা করণ জোহর বলেছেন, সাবালক হওয়ার পর মানুষ তাঁকে ‘স্বকামী’ বলে ডাকত। লোকে বলত তাঁর কণ্ঠস্বর ‘মেয়েদের মতো’। আরো বলত ‘মেয়েদের মতো কেঁদ না’, ‘পুরুষ হও’সহ নানা কথা। আর এসব কারণে তিনি কণ্ঠস্বরই বদলে ফেলেন। ‘আমি আমার সন্তানকে কখনো বলি না, মেয়েদের মতো কেঁদ না। এটা হাস্যকর। কেউ যদি কাঁদতে চায়, কাঁদবে। আমি কাউকে বলতে পারি না, মেয়েদের মতো হেঁট না বা নেচ না’, বলেন করণ। ‘কফি উইথ করণ’ সঞ্চালক করণ বলেন, ‘ওসব আমাকে বলতেন আমার স্কুলের শিক্ষকরা। তাঁরা সবাই বাক্সবন্দি। একইভাবে চলতে হবে। এসব ব্যাপারে শোনার পর আমি কণ্ঠ থেরাপিস্টের কাছে যাই, কণ্ঠ বদলে ফেলতে চাই।’ গত রোববার ‘উই দ্য ওম্যান’ নামে এক অনুষ্ঠানে যোগ দেন করণ জোহর। সেখানে বিখ্যাত সাংবাদিক বরখা দত্তর সঙ্গে আলাপ করেন তিনি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নির্মাতা বলেন, মাত্র ১৫ বছর বয়সে তাঁকে কণ্ঠ থেরাপিস্টের কাছে যেতে হয়েছিল, কারণ তাঁর কণ্ঠ...
এই ১০টি ভুল করলেই শুষ্ক হবে ঠোঁট

এই ১০টি ভুল করলেই শুষ্ক হবে ঠোঁট

Cover Story, Health and Lifestyle
শুষ্ক ও ফাটাঠোঁট শুধু প্রাণবন্ত হাসির অন্তরায় নয়, শুষ্ক ঠোঁট যন্ত্রণাও দিতে পারে- বিশেষ করে ঠোঁট ফেটে গেলে ও রক্তক্ষরণ হলে। সাধারণত শীতকালে ঠোঁটবেশি শুষ্ক হয়, কিন্তু সূর্যরশ্মি থেকেও ঠোঁট শুষ্ক হতে পারে। নিউ ইয়র্ক সিটির ফেসিয়াল প্লাস্টিক সার্জন স্যাম রিজক বলেন, ‘শরীরের অন্যান্য স্থানের ত্বকের তুলনায় ঠোঁট অবিশ্বাস্যরকম পাতলা এবং ঠোঁটের কোনো তৈলগ্রন্থি নেই, যার ফলে সহজে শুকিয়ে যেতে পারে। আবহাওয়া, শীতল বায়ু, শুষ্ক বায়ু, ইনডোর হিটিং, লিপস্টিকের রাসায়নিক উপাদান ও কিছু ওষুধের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায়, যার ফলে ঠোঁট ফেটে যায় ও ঠোঁটে একধরনের ছাল বা আবরণ সৃষ্টি হয়।’ আপনার কিছু অভ্যাস ও পছন্দ ঠোঁটের এই খারাপ অবস্থাকে আরো খারাপ করতে পারে, যদিও আপনি মনে করেন যে তা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ঠোঁট শুষ্ক হওয়ার ১০টি কারণ আলোচনা করা হলো। * নিজের ঠোঁট চাটা আপনি মনে করতে পারেন যে রুক্ষ ঠোঁট কিছুক্...
মেসি কী বললেন তার ভবিষ্যৎ নিয়ে?

মেসি কী বললেন তার ভবিষ্যৎ নিয়ে?

Cover Story
ক্রীড়া ডেস্ক: অভিষেকের পর থেকে বার্সেলোনা মূল দলের হয়ে প্রায় ১৫টি বছর কাটিয়ে দিয়েছেন লিওনেল মেসি । নিজের সেরাটা জানান দিয়ে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। ব্যক্তিগত অর্জনেও গোলের সব রেকর্ড ভেঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চলতি মৌসুমেও বার্সার হয়ে শুরুটা অসাধারণ হয়েছে মেসির। ভবিষ্যত পরিকল্পনা জানতে চাওয়া হলে, মেসি জানান ক্যারিয়ারে আরো বহুদূর যেতে চান তিনি। ক্যারিয়ারে আরো বেশি গোল , আরো শিরাপা জেতার লক্ষ্য পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সম্প্রতি মিররকে দেওয়া এক সাক্ষাতকারে ভবিষ্যত নিয়ে মেসি বলেন, ‘আমি দিন দিন আরো উন্নতি করতে চাই। আরো বেশি গোল করে বেশি শিরোপা জিততে চাই। খেলার নিয়ন্ত্রণ নিয়ে একজন সত্যিকারের পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই। আরো বেশি বলের দখল নিয়ে গোল করতে চাই। আমি সবকিছুতে জিততে চাই। হারা পছন্দ নয় আমার।’ চলতি মৌসুমে এখনো পর্য...
২০০ মিলিয়ন দাও, নেইমার নাও

২০০ মিলিয়ন দাও, নেইমার নাও

Cover Story
নেইমার আগামী মৌসুমে পিএসজি ছাড়তে পারেন। এ ব্যাপারে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে ফরাসি ক্লাবটির, এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম। ২০০ মিলিয়ন ইউরো দিলে আগামী মৌসুমে নেইমারকে লা লিগায় ফেরার ছাড়পত্র দেবে পিএসজি। এ নিয়ে দুই পক্ষ প্রাথমিকভাবে একমত হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনাভিত্তিক টিভি স্টেশন ‘বেতেভে’। বার্সেলোনা তা বেশ আগে থেকেই জানে এবং নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরাতে দেন-দরবারও শুরু করেছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম। আন্দ্রে কুরি বার্সায় খেলোয়াড় নিয়ে দর-কষাকষি করে থাকেন। তিনি নেইমারের পরিবারেরও বেশ ঘনিষ্ঠ। ‘বেতেভে’ জানিয়েছে, কুরি গত সপ্তাহে নেইমারের বাবার সঙ্গে দেখা করেছেন লন্ডনে। সেখানে তিনি পিএসজি তারকার বার্সায় ফেরার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন নেইমার সিনিয়রের সঙ্গে। ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও নেইমার নু ক্যাম্পে ফিরতে চান, এই গু...
অভিনন্দনের জবাবে উপস্থাপিকাকে বাবর আজমের হুঁশিয়ারি!

অভিনন্দনের জবাবে উপস্থাপিকাকে বাবর আজমের হুঁশিয়ারি!

Cover Story
নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। তার হার না মানা সেঞ্চুরির কল্যাণে চালকের আসনে সরফরাজ বাহিনী। এরপর থেকে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। তবে এক উপস্থাপিকা ও সাংবাদিকের অভিনন্দনের ধরণটা ভালোভাবে নেননি বাবরআজম। শুধু তাই নয়, অভিনন্দনের জবাবে ওই নারী সাংবাদিককে এক হাত নিয়েছেন তিনি। বাবরের সেঞ্চুরির পর বাবরকে অভিনন্দন জানান সাংবাদিক জয়নব আব্বাস। টুইটারে তিনি লিখেছিলেন, ‘বাবরআজম অনেক অভিনন্দন, অনেক ভালো খেলেছ তুমি। তবে যেভাবে ছেলেরা (পাকিস্তানের খেলোয়াড়েরা) ড্রেসিংরুমে মিকি আর্থারকে তাঁর “ছেলে”র সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাল, খুব ভালো লেগেছে সেটা!’ আর এতেই ক্ষুব্ধ বাবর আজম। ধারণা করা হচ্ছে, মিকি আর্থারের ‘ছেলে’ বলাটা ভালোভাবে নেননি তিনি। তাই পাল্টা জবাবে জয়নবকে উদ্দেশ্য করে বাবর আজম লিখেছেন, ‘কিছু বলার আগে চিন্তাভাবনা করে বলবেন, আর কখনো সী...
যাপনে বাড়ছে মানসিক চাপ , লাফিয়ে বাড়ছে অবসাদও

যাপনে বাড়ছে মানসিক চাপ , লাফিয়ে বাড়ছে অবসাদও

Cover Story, Health and Lifestyle
বছর পাঁচেক আগেও মফস্সল শহরের কোনও মধ্যবিত্ত পরিবারের কাউকে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ করতে বললে উত্তরে নীরবতা মিলত। এখন মনোরোগের কাউন্সেলররের চেম্বারে দিন দিন লাইন বাড়ছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ স্বস্তিশোভন চৌধুরীর ব্যাখ্যা, “এর কারণ হল, ইঁদুরদৌড়। আমাদের চারপাশের পরিকাঠামোয় সাঙ্ঘাতিক কোনও পরিবর্তন না এলেও সোশাল মিডিয়া এবং ঘরে ঢুকে পড়া বিপণনের সুবাদে আমরা সকলেই কিন্তু দৌড়তে শুরু করেছি। বেকার থেকে শুরু করে পাঁচটি গাড়ির মালিক, বহুতলের বাসিন্দা থেকে ভাড়া বাড়িতে অর্ধেক জীবন কাটিয়ে দেওয়া সকলেই পাশাপাশি দৌড়ছে, একই দৌড়ে। তাই স্ট্রেস বাড়ছে।” স্ট্রেস কেন হয়? চিকিৎসা শ্রাস্ত্রের ধ্রুপদী সংজ্ঞায় স্ট্রেসের নানা কারণ বলা হয়েছে। যেমন, প্রিয়জনের মৃত্যু, কাজের চাপ, সম্পর্কের জটিলতা, পরকিয়া, পড়াশোনার চিন্তা, কাজ না থাকা ইত্যাদি। চিকিৎসকদের একাংশের মতে, এই ধ্রুপদী সংজ্ঞা যর্থাথ ছ...