যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা এত বেশি কেন?
নতুন বছরের মাত্র দেড় মাস পার হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে ১৮টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি ৬০ ঘণ্টায় একটি করে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
গতকাল বুধবার ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন মারা গেছে। বন্দুকধারী নিকোলাস ক্রুজের বয়স মাত্র ১৯। স্কুলে নিয়মশৃঙ্খলা না মানায় ওই হাইস্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সেই শোধ নিতেই মনে হয় গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভয়ংকর’ রূপে ফিরে এলেন পুরোনো স্কুলে। গুলি চালিয়ে প্রাণ নিলেন ১৭ জনের। আহত হয়েছে ১৩ জনের বেশি। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্কুল-কলেজে বন্দুক হামলার যেসব ঘটনা ঘটে, বেশির ভাগ সময় দেখা যায়, বন্দুকধারী অপরাধী মানসিকভাবে অসুস্থ। মানসিক অসুস্থতার কারণে হিংস্র নেশায় গুলি করে মারেন অন্যকে। তবে কিছু কিছু পরিসংখ্যানে দেখা গে...














