চাকরিপ্রার্থীদের নতুন প্লাটফর্ম ‘সিভিলিংকড’ cvlinked
প্রতিষ্ঠানের জন্য কর্মী খোঁজার চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে আসতে নতুন এক সম্ভাবনার নাম ‘সিভিলিংকড cvlinked। ইতোমধ্যেই ভিন্নধারার এই অনলাইন সেবাটি বিভিন্ন প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স বিভাগের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং কাওসার আহমেদ বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের সুযোগ তৈরি করেছি এবং তাদের মধ্যে থেকে বেশ কিছু যোগ্য ব্যক্তি নিয়োগপ্রাপ্তও হয়েছেন। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র অল্পকিছু প্রতিষ্ঠানকে আমাদের ক্লায়েন্ট হিসেবে নিবন্ধিত করেছি। প্রায় প্রতিদিনই বিভিন্ন এমপ্লয়্যার আমাদের সার্ভিস নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিন্তু আমরা এখনও বাণিজ্যিকভাবে এমপ্লয়্যার রেজিস্ট্রেশানকে উৎসাহিত করছি না।’
কাওসার আহমেদ আরও বলেন, ‘ইতোমধ্যে সিভিব্যাংকে প্রায় এক লাখের বেশি ভেরিফায়েড সিভি রেজিস্ট্রেশন করা হয়েছে, কিন্তু আমর...














