এবার নওয়াজুদ্দিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত নওয়াজুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার যৌন হেনস্তা ্এর অভিযোগ তুললেন সাবেক মিস ইন্ডিয়া ও ‘মিস লাভলি’ অভিনেত্রী নীহারিকা সিং। বেশ কয়েকদিন স্তিমিত হয়ে এসেছিল হ্যাশট্যাগ মি টু আন্দোলন। নীহারিকার বক্তব্যে ফের উঠল মি টু ঝড়।
নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিযোগকারিণীর সাবেক প্রেমিক ও ‘মিস লাভলি’ চলচ্চিত্রের সহ-অভিনেতা।
সম্প্রতি নীহারিকা সিং একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি বিনোদন জগতে তাঁর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন, বলেছেন #মিটু গল্প।
বলে রাখা জরুরি, বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে এর আগে বের হয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকির স্মৃতিকথানির্ভর বই ‘অ্যান অর্ডিনারি লাইফ’। বইয়ে নওয়াজুদ্দিন প্রকাশ করেছিলেন, নীহারিকা সিংয়ের সঙ্গে তাঁর প্রেমময় সম্পর্ক ছিল। তবে পরে নীহারিকা অভিযোগ করেন, তাঁর অনুমতি না নিয়ে বইয়ে প্রেমের কথা ফাঁস করা হয়েছে। কিন্তু এ বিতর্ক তু...













