রণবীরের আগে যাঁদের সঙ্গে প্রেম ছিল দীপিকার
বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সেরা দুই তারকাযুগল। দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া শিগগিরই গাঁটছড়া বাঁধবেন।
কিছুদিন আগে আকস্মিকভাবে সামাজিক মাধ্যমে বিয়ের তারিখ ঘোষণা দিয়ে দীপিকা পাডুকোন ও রণবীর সিং ভক্তদের চমকে দেন। যদিও গুঞ্জন ছিল আগেই, কিন্তু সরাসরি কিছু বলেননি। যা হোক, সবার জীবনেই এমন সুদিন আসে। তবে দীপিকার জীবনে রণবীর সিং আসেন বহু পরে। বলা হয়, এর আগে দীপিকার সঙ্গে সাতজনের প্রেম ছিল।
রণবীরের সঙ্গে সম্পর্ক পাকাপাকি হওয়ার আগে যাঁদের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল, তাঁদের একবার দেখে নেওয়া যাক
১. নীহার পান্ডিয়া
মুম্বাইয়ে অভিনয়ের ক্লাসে পরিচয় হয় নীহার ও দীপিকার। অল্পদিনেই তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। গুঞ্জন ছিল, তাঁরা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরেছেন। যা হোক, ক্যারিয়ারের দিকে বেশি ঝুঁকে পড়েন দীপিকা, এর পর বিচ্ছেদ হয়ে যায় এ যুগলের। সম্প্রতি পান্ডিয়া প্...














