সুন্দর চরিত্রের মানুষেরা অশান্তি দূর করতে পারেন
শান্তিপূর্ণ সমাজ ও দেশ গঠনে ভালো মানুষের প্রয়োজন। সুন্দর চরিত্রের অধিকারী ভালো মানুষেরা সমাজ থেকে অশান্তি দূর করতে পারেন। পৃথিবীতে তারা গড়ে তুলতে পারেন সৌহার্দ্যরে পরিবেশ। যে কারণে রাসুল সা. মানুষের সুন্দর চরিত্রের প্রতি তার পছন্দের কথা উম্মতকে জানিয়েছেন।
রাসুল সা. বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদের মধ্যে সেই হবে আমার অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটে উপবেশনকারী, তোমাদের মধ্যে যে সুন্দরতম চরিত্রের অধিকারী। আর সেই হবে আমার কাছে অপ্রিয় ও সবচেয়ে দূরে অবস্থানকারী, যে বেশি বেশি ও বড় বড় কথার মাধ্যমে অহঙ্কার করে।’ (মিশকাত শরিফ)
উপরোক্ত হাদিসে প্রমাণিত হয় অহংকারী ও বাক্যবাগিশরা আমাদের সমাজের মানুষের কাছে প্রিয় নয়, তেমনি আল্লাহর রাসূলের কাছেও অপ্রিয়। নিজেকে রাসুল সা.-এর প্রিয় উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে অহঙ্কার ও বড় বড় কথা বলার কুঅভ্যাস ছাড়তে হবে। শুধু অহঙ্কারী হওয়া থেকে দূরে থাকা নয়, অপচয় এবং ভো...













