Sample Page - Page 4 of 442 - Mati News
Sunday, April 5

Sample Page

প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি

প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি

Education, পঞ্চম শ্রেণি, পঞ্চম শ্রেণির গণিত, প্রাথমিক
গণিত: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন প্রশ্ন: খোলাবাক্য কাকে বলে? উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায় না, তাকে খোলাবাক্য বলে। প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে? উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে। প্রশ্ন: একটি বর্গের খ–সংখ্যক কোণ আছে, খ-এর মান কত? উত্তর: চার।  প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি? উত্তর: ১০টি। প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে? উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে? উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।  প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী? উত্তর: উৎপাদক। প্রশ্ন: গসাগু–এর পূর্ণরূপ কী? উ...
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। ইংরেজি: Rearrange

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। ইংরেজি: Rearrange

Class 5 English, Education, পঞ্চম শ্রেণি, প্রাথমিক
প্রশ্ন নম্বর ৮, শব্দ মিলিয়ে Rearrange লেখো ইংরেজি: Rearrange প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। আজ ইংরেজির ৮ নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ Rearrange গুলো দেওয়া হলো। # Rearrange words in the correct order to make meaningful sentences. Set-1 a. birthday/ a/ day/ A/ is/ person’s/special. b. race/ why/ we/ don’t/ have/ a? c. Allah/ you/ may/ bless. d. clock/ time/ draw/ a/ with/ it/ any/ on. e. hour/ the/ slept/ an/ hare/ for. Answer a. A person’s birthday is a special day. b. Why don’t we have a race? c. May Allah bless you. d. Draw a clock with any time on it. e. The hare slept for an hour. Set-2 a. bag/ go/ school/ and/ to/ take/ your. b. that/ wonderful/ sounds/ oh! c. month/ I/ last...
ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

Agriculture Tips, China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হলুদ নদীর উজান ও মধ্য অববাহিকায় তগতোহ কাউন্টি’তে হলুদ নদীর কার্প মাছকে ঘিরে পর্যটন ও ভোগ খাতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এই মিঠা পানির মাছটি এখন শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে সমৃদ্ধ করার পাশাপাশি মৎস্য চাষ, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, খাদ্য পরিবেশন এবং পর্যটন—সব মিলিয়ে একটি বিস্তৃত শিল্প শৃঙ্খলের বিকাশ ঘটিয়েছে। এখানকার গ্রামে এই মৎস্য শিল্প মানুষের জীবনে সমৃদ্ধির এক নতুন দ্বার খুলে দিয়েছে। হাওজিয়ায়াও গ্রাম-এর বাসিন্দাদের কাছে কার্প মাছ আহরণ এখন একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত। এই অঞ্চলের বিশেষ খাবার হিসেবে কার্প মাছের খ্যাতি জেলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। খাঁটি স্বাদের সন্ধানে পর্যটক ও খাদ্যপ্রেমীরা এখানে ভিড...
চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো দ্রুত বাড়ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে মোট চার্জিং পয়েন্ট দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ১০ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৪৭ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্যে পাবলিক চার্জিং স্টেশন আছে ৪৮ লাখ ৩৪ হাজার। ব্যক্তিগত চার্জিং পয়েন্ট রয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৬ হাজার। চীনের জাতীয় চার্জিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্যে আরও দেখা গেছে গাড়ি বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে চার্জিং নেটওয়ার্কও দ্রুত বাড়ছে। ২০২৫ সালে চীনে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ছিল ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার এবং বিক্রি হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার। ২০২৫ সালের অক্টোবরে চীন তিন বছরের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২ কোটি ৮০ লাখ চার্জিং সুবিধা তৈরি করা। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া...
বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

China
মার্চ ২২,সিএমজি বাংলা ডেস্ক: শনিবার বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওয়ের সাথে বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপে নোভার্টিস, অ্যাস্ট্রাজেনেকা, রোশ, বোহরিঙ্গার ইনগেলহাইম এবং অর্গাননের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও নির্বাহী প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ওয়াং বলেন, "মানবস্বাস্থ্যের জন্য ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে এই খাতের উন্নয়নে আপনাদের যেকোনো মতামত ও পরামর্শকে আমরা স্বাগত জানাই।" যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চীন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বিশ্ববাসীর নজর কাড়ছে। দেশটিতে ইতোপূর্বেই বিনিয়োগ করা বহুজাতিক কোম্পানিগুলোকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে চীন, যা মূলত তাদের উন্মুক্ত বাজার নীতিরই ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান...
সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত

সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত

China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিছুয়ানের মাওনিউপিং খনি এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ বা রেয়ার আর্থ রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুতও শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, সিছুয়ানের মিয়াননিং কাউন্টির মাওনিউপিং খনি অঞ্চলে মোট ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইড শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪০০ টন ফ্লোরাইট এবং ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭০০ টন বারাইটের মজুত পাওয়া গেছে। আধুনিক প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফ্লোরাইট। এটি মহাকাশ গবেষণা, রেফ্রিজারেশন, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি তৈরি এবং পারমাণবিক শক্তিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে তেল ও গ্যাস ড্রিলিং শিল্পে ব্যবহৃত হয় বারাইট। পাশাপাশি রাসায়নিক শিল্প, ফিলার এবং মেডিকেল...
ফেংইয়ুন-৪সি স্যাটেলাইটের প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীন

ফেংইয়ুন-৪সি স্যাটেলাইটের প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীন

China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার ফেংইয়ুন-৪সি স্যাটেলাইট থেকে তোলা প্রথম পর্যবেক্ষণ ছবি প্রকাশ করেছে চীনের আবহাওয়া প্রশাসন। এর মাধ্যমে চীন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত স্বাধীনভাবে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করতে পারছে। স্যাটেলাইটটি ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এটি একটি জিওস্টেশনারি আবহাওয়া স্যাটেলাইট। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত থাং শিহাও জানান, প্রথম ছবি প্রকাশের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে স্যাটেলাইট ও এর গ্রাউন্ড সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে। তিনি বলেন, উৎক্ষেপণের পর ডাটা প্রসেসিং ও ট্রান্সমিশনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। প্রথম ছবি পাওয়া মানে সব সিস্টেম ঠিকভাবে কাজ করছে এবং ছবির গুণমানও আগের তুলনায় উন্নত। ফেংইয়ুন-৪সি স্যাটেলাইটে ছয়টি উন্নত সেন্সর রয়েছে। এগুলো ছোট ও মাঝারি আকারের আবহাওয়ার সিস্টেম পর্য...
বিশ্বের সবচেয়ে বড় ‘কয়লা-থেকে-ইথিলিন গ্লাইকোল’ প্রকল্পের নির্মাণ কাজ শুরু সিনচিয়াংয়ে

বিশ্বের সবচেয়ে বড় ‘কয়লা-থেকে-ইথিলিন গ্লাইকোল’ প্রকল্পের নির্মাণ কাজ শুরু সিনচিয়াংয়ে

China
মার্চ ২১,সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপান শহরে শুক্রবার বিশ্বের বৃহত্তম ‘কয়লা থেকে ইথিলিন গ্লাইকল’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পে মোট বিনিয়োগ ২৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। প্রকল্পটি সম্পন্ন হলে এখান থেকে বছরে ২৪ লক্ষ টন উচ্চমানের ‘পলিস্টার-গ্রেড ইথিলিন গ্লাইকল’ উৎপাদিত হবে। মূল পণ্যের পাশাপাশি এখান থেকে ডাইমিথাইল কার্বোনেট এবং কয়লা-ভিত্তিক ইথানলের মতো উচ্চ-মূল্যের উপজাত পণ্যও পাওয়া যাবে। ৩০ মাস সময়সীমায় নির্মাণ শেষে প্রকল্পটি ২০২৮ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে। রাসেল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি s...
ছেংতুতে চীন-জার্মানির সহযোগিতা অনুসন্ধান

ছেংতুতে চীন-জার্মানির সহযোগিতা অনুসন্ধান

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছেংতুতে অনুষ্ঠিত এক বিশেষ বিনিময় অনুষ্ঠানে চীনা ও জার্মান কোম্পানিগুলো নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করেছে। ‘হিডেন চ্যাম্পিয়নস ফ্রম জার্মানি: ছেংতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক ট্যুর ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী সফরে ৩০টিরও বেশি জার্মান প্রতিষ্ঠান অংশ নেয়। ‘হিডেন চ্যাম্পিয়ন’ নামে পরিচিত জার্মানির এসব কোম্পানি আকারে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও প্রযুক্তি ও উদ্ভাবনে অত্যন্ত সফল। এই সফর কেবল একটি ব্যবসায়িক সমাবেশ নয়, বরং দীর্ঘমেয়াদী দ্বিমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগের সূচনা হয়েছিল প্রায় ১৫৭ দিন আগে, যখন ছেংতুর একটি প্রতিনিধিদল বিনিয়োগ প্রচার ও ব্যবসায়িক বিনিময়ের লক্ষ্যে জার্মানি সফর করে। সেই সময় মোট ৫০টি প্রকল্পে প্রায় ২৬০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে এসব চুক্তির বাস্তবায়ন শুরু হ...
বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন ২০২৬

বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন ২০২৬

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে আগামী ২৭ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চায়না সায়েন্স ফিকশন কনভেনশন। বিজ্ঞান কল্পকাহিনি ও আধুনিক প্রযুক্তির নতুন দিক তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই আয়োজন। এবারের আয়োজনে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘মিশন টু দ্য মুন’সহ নতুন কিছু সায়েন্স ফিকশন চলচ্চিত্রও উন্মোচন করা হবে। কনভেনশনে মোট ৮টি বড় আয়োজন থাকবে, যার মধ্যে রয়েছে সাই-ফাই গেম ইন্ডাস্ট্রি ফোরাম। প্রতিবেদন অনুযায়ী, চীনের সায়েন্স ফিকশন শিল্পের বাজারমূল্য টানা তিন বছর ধরে ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। বর্তমানে সাই-ফাই গেম এই খাতের একটি প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। পাশাপাশি সাই-ফাই ভিত্তিক পণ্য ও সাংস্কৃতিক পর্যটন খাতও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। ফয়সল/জেনিফার তথ্য: সিনহুয়া ছবি: সংগৃহীত...
ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: অনেক মানুষের দীর্ঘস্থায়ী ব্যথা দিনে সহনীয় থাকলেও রাতে বেড়ে যায়। গবেষণায় চীনা বিজ্ঞানীরা দেখেছেন, ব্যথার তীব্রতার ওপর সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সারকাডিয়ান রিদম। এই ঘড়ির নিয়ন্ত্রণ কেন্দ্র হলো মস্তিষ্কের সুপ্রাকিয়াসমাটিক নিউক্লিয়াস বা এসসিএন অঞ্চল, যা আমাদের ঘুম, হরমোনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার গবেষক চাং চি। বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ। গবেষণায় প্রথমবারের মতো মস্তিষ্কের এসসিএন থেকে মেরুদণ্ড পর্যন্ত একটি নির্দিষ্ট স্নায়ুপথ শনাক্ত করা হয়েছে। এই পথের মাধ্যমে মস্তিষ্ক দিনের বিভিন্ন সময়ে ব্যথার সংকেত নিয়ন্ত্রণ করে। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, দিনে তাদের বিশ্রামের সময় এসসিএন বেশি সক্রিয় থাকে এবং ওই সময় ব্যথার সংকেত বেড়ে যায়। আবার সক...

চীন-ইউরোপ রেলপথ বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খলের জটিলতা কাটাচ্ছে: ইউরোপীয় গণমাধ্যম

China
মার্চ ২১: সম্প্রতি ‘ইউরোপীয় ব্যবসা ম্যাগাজিন’-এর ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, চীন-ইউরোপ রেলপথটি ভবিষ্যতের কোনো প্রকল্প নয়, কিংবা কোনো পরিকল্পনা নথিতে আটকে থাকা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের ধারণাও নয়—বরং এটি ইতোমধ্যেই বাস্তবায়িত একটি প্রকল্প। এটি চীনের ১২৮টি শহরকে যুক্ত করেছে এবং ইউরোপের ২৬টি দেশ ও অঞ্চলে পৌঁছেছে; চীনের উত্পাদনকেন্দ্র থেকে সরাসরি ইউরোপের গুদামজাতকরণ কেন্দ্রগুলোর সঙ্গেও সংযোগ স্থাপন করেছে।           নিবন্ধে একটি পরিসংখ্যানের উল্লেখ করে বলা হয়েছে, চীন থেকে ইউরোপগামী সমুদ্রপথে পণ্য পরিবহন করতে প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগে। কিন্তু, চীন-ইউরোপ রেলপথে মাত্র ১২ থেকে ১৫ দিন সময় লাগে, এতে প্রায় ৬৫ শতাংশ সময় সাশ্রয় হয়। আকাশপথে পণ্য পরিবহন দ্রুততর হলেও, খরচ অনেক বেশি, এবং কেবল উচ্চমূল্যের, কম ওজনের পণ্যের ক্...
ধানের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা

ধানের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা

Agriculture Tips, China
  মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিজ্ঞানীরা ধানগাছের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন। এতে একবার রোপণে ফলন আসতে পারে বছরের পর বছর। বারবার চাষের প্রয়োজন কমবে। এই গবেষণা পরিচালনা করেছেন চীনা বিজ্ঞান একাডেমির গবেষক হান বিন ও ওয়াং চিয়াওয়েই। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ। সাধারণত চাষযোগ্য ধান একটি মৌসুমি (বার্ষিক) ফসল—একবার কাটার পর গাছ মারা যায়। কিন্তু প্রাচীন বন্য ধানের মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল, যা গাছকে বাঁচিয়ে রেখে আবার নতুন করে জন্মাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন ধানের জাত তৈরি করেছেন। গবেষণায় ‘ইবিটি-১’ নামের একটি বিশেষ জিন চিহ্নিত করা হয়েছে, যা গাছের বার্ধক্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জিনের কার্যকারিতা কমিয়ে দিলে গাছটি দীর্ঘ সময় জীবিত থাকে এবং একই গাছ থেকে বারবার নতুন কুঁড়ি গজাতে পারে। নতুন উদ্ভাবিত ‘জি-৪৩’ ধানের জাতটি সাধারণ ধানের তুল...
শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইতে ২৫ মার্চ শুরু হচ্ছে শাংহাই ফ্যাশন উইক অটাম/উইন্টার ২০২৬। এই আয়োজন শহরের হুয়াংপু, চিং’আন ও পুতোং নিউ এরিয়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে। এবারের ফ্যাশন উইকে সিনথিয়ানতি ও ইয়ংইউয়ান রোডের মতো পরিচিত ভেন্যুতে নতুন ধাঁচের ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী শো করবে স্থানীয় ব্র্যান্ড এইচপিএলওয়াই, যার থিম ‘বড়দের রূপকথা’। সমাপনী শো করবে ইপি ইয়ায়িং। আধুনিক ও প্রাচ্য নান্দনিকতার মিশ্রণ তুলে ধরা হবে এতে। পহেলা এপ্রিল, বিখ্যাত ফ্যাশন হাউস মাইসন মারগিয়েলা তাদের নতুন কালেকশন বিশ্বে প্রথমবারের মতো উন্মোচন করবে। এরপর ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চীনের স্বতন্ত্র ডিজাইনাররাও এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফং ছেন ওয়াং ও সুশান ফাংয়ের মতো নামকরা ডিজাইনারদের কাজ প্রদর্শিত হবে। আধুনিক ফ্যাশনে চীনা ঐতিহ্য ও প্রযুক্তির মিশ্রণ তুলে ধর...
স্থিতিশীল শস্য সরবরাহে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

স্থিতিশীল শস্য সরবরাহে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬–২০৩০) একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে শস্য ও গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ নিশ্চিতে জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবার মধ্য চীনের হ্যনান প্রদেশের চৌখৌ শহরে অনুষ্ঠিত জাতীয় বসন্তকালীন কৃষি উৎপাদনবিষয়ক এক সভায় তিনি বলেন, কৃষি, গ্রামীণ এলাকা এবং কৃষকদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ধরে শস্য ও কৃষিপণ্যের উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সকল অঞ্চল ও বিভাগকে বসন্তকালীন মাঠ ব্যবস্থাপনা জোরদার করতে হবে, শস্য বপনের এলাকা স্থিতিশীল রাখতে হবে এবং দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। পাশাপাশি গ্রীষ্মকালীন শস্য ও তেলবীজের বাম্পার ফলন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে কাজ করার নির...