Sample Page - Page 5 of 577 - Mati News
Tuesday, September 22

Sample Page

চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ

চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ

China
চীনের গণমুক্তি ফৌজ নেভির হাসপাতাল জাহাজ ‘অসপিশাস আর্ক’ চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাজধানী নুয়াকশটে ফ্রেন্ডশিপ পোর্টে জাহাজটি নোঙর করে। ‘মিশন হারমনি-২০২৬’-এর অংশ হিসেবে জাহাজটি মৌরিতানিয়ায় সাত দিনের বন্ধুত্বপূর্ণ সফর করবে। এসময় জাহাজে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হবে। জাহাজটি বন্দরে পৌঁছালে মৌরিতানিয়ার সরকারি ও সামরিক কর্মকর্তা, দেশটির সেনাসদস্য, মৌরিতানিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসকারী চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাগত জানান। স্বাগত অনুষ্ঠানে চীন ও মৌরিতানিয়ার জাতীয় পতাকা ওড়ানো হয়। স্থানীয় বাসিন্দারা ফুল ও বিভিন্ন রঙের পতাকা নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এসময় মৌরিতানিয়ার সামরিক ব্যান্ডও সংগীত পরিবেশন করে। সফরকালে চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল জাহাজে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্থানীয় হাসপ...
ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আসিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আসিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

China
আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী চীন। এ জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। মঙ্গলবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আসিয়ানকে অগ্রাধিকার দেয়। তিনি জানান, চলতি বছর চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পঞ্চম এবং সংলাপ সম্পর্কের ৩৫তম বার্ষিকী। এ কারণে দুই পক্ষের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। ওয়াং ই বলেন, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি চীন আগের মতোই সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। ওয়াং ই বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সব পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ...
মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

মধ্য শরৎ উৎসবে মাতল জার্মানির ম্যানহাইমে চীনা উদ্যান

China
দক্ষিণ-পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে অনুষ্ঠিত হয়ে গেল চীনের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মধ্য শরৎ উৎসব। শনিবার লুইজেনপার্কে অবস্থিত চীনা উদ্যানে এই উৎসব উপলক্ষে ছিল ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চীনের মধ্য শরৎ উৎসব ঐতিহ্যগতভাবে পূর্ণিমার সঙ্গে সম্পর্কিত। পূর্ণিমার চাঁদ ঐক্য, সম্প্রীতি ও পরিবারের পুনর্মিলনের প্রতীক। এ বছর ২৫ সেপ্টেম্বর উৎসবটি উদযাপিত হবে। অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীরা মুন কেকের স্বাদ, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন কারুশিল্প তৈরির অভিজ্ঞতা নেন। এভাবে তারা উৎসবের উষ্ণ ও আনন্দময় পরিবেশে মেতে ওঠেন। এ বছর ম্যানহাইমের চীনা উদ্যান প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা হিসেবে এটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চেনচিয়াং এবং ম্যানহাইমের দীর্ঘদিনের অংশীদারত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করছে। ম্যানহাইমের ...
মহাকাশে চীনের নতুন সাফল্য, এক রকেটে ১০ স্যাটেলাইট উৎক্ষেপণ

মহাকাশে চীনের নতুন সাফল্য, এক রকেটে ১০ স্যাটেলাইট উৎক্ষেপণ

China
সফলভাবে চুছিউ-২ই ওয়াই৭ ক্যারিয়ার রকেটে করে ১০টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় দুপুর ২টা ২৬ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটটি একটি মেগা-কনস্টেলেশনের জন্য নির্ধারিত কক্ষপথে ১০টি নেটওয়ার্কিং স্যাটেলাইট স্থাপন করে। এ মিশনের মাধ্যমে রকেটটির ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়। সূত্র: সিএমজি...
কাতারের ৪ বিলিয়ন ডলারের জ্বালানি প্রকল্পের কাজ শুরু করল চীনা প্রতিষ্ঠান

কাতারের ৪ বিলিয়ন ডলারের জ্বালানি প্রকল্পের কাজ শুরু করল চীনা প্রতিষ্ঠান

China
কাতারের বড় একটি তেল ও গ্যাস প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীনের একটি প্রতিষ্ঠান। পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে মঙ্গলবার এ কাজ শুরু হয়। চীনের চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি)-এর সহযোগী প্রতিষ্ঠান অফশোর অয়েল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিওওইসি) প্রকল্পটির প্রধান ঠিকাদার। প্রকল্পটির মোট চুক্তিমূল্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। ‘বুল হানিন (বিএইচ) এপিক প্রকল্প’ নামে পরিচিত এই কাজের আওতায় সমুদ্রে ৬০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা তৈরি করা হবে। এছাড়া প্রায় ৪০টি সমুদ্রতলদেশীয় পাইপলাইন ও ক্যাবল স্থাপন করা হবে। প্রকল্পের অংশ হিসেবে পুরোনো স্থাপনা সংস্কার ও অচল স্থাপনা সরিয়ে নেওয়ার কাজও করা হবে। সিওওইসি জানিয়েছে, এটি এখন পর্যন্ত কোনো চীনা প্রতিষ্ঠানের নেওয়া সবচেয়ে বড় ও জটিল আন্তর্জাতিক অফশোর তেল-গ্যাস প্রকল্প। চীন আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি খাতে ...
চীনে গোলটেবিল, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক একীকরণের আহ্বান

চীনে গোলটেবিল, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক একীকরণের আহ্বান

China
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে বোআও ফোরাম ফর এশিয়া (বিএফএ) আয়োজিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সহযোগিতা গোলটেবিল বৈঠকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বহুপক্ষীয়তাবাদ বজায় রাখা এবং অর্থনৈতিক একীকরণ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তা ও গবেষকরা এ আহ্বান জানান। ‘এশিয়া-প্যাসিফিক সম্প্রদায়ের দিকে: অভিন্ন লক্ষ্য ও কার্যক্রম’ শীর্ষক এ আয়োজনে ৩০টিরও বেশি দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষাবিদেরা অংশ নেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা, সরবরাহব্যবস্থার একীকরণ এবং বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিএফএ’র ভাইস চেয়ারম্যান মু হোং তার মূল বক্তব্যে বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক একীকরণ আরও এগিয়ে নিতে আমাদের প্রকৃত বহুপক্ষীয়তাবাদ ও উন্মুক্ত আঞ্চলিকতাবাদ বজায় রাখতে হবে।‘ বৈঠকে ব্যাপকভাবে আলোচিত বিষয়গুলোর...
চীন-বাংলাদেশ সম্পর্ক ও আন্তদলীয় সহযোগিতা নিয়ে রিজভীর সঙ্গে ইয়াও ওয়েনের বৈঠক

চীন-বাংলাদেশ সম্পর্ক ও আন্তদলীয় সহযোগিতা নিয়ে রিজভীর সঙ্গে ইয়াও ওয়েনের বৈঠক

China
চীন-বাংলাদেশ সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তদলীয় যোগাযোগ ও সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও দল গঠনের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষাগ্রহণ বাড়াতে চীন প্রস্তুত রয়েছে। রুহুল কবির রিজভী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি বিএনপির দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি দল গঠন ও রাষ্ট্র পরিচালনায় চীনের কমিউনিস্ট পার্টির পদ্ধতির প্রশংসা করেন। রিজভী আরও বলেন, চীনের সঙ্গে আন্তদলীয় ...
ঢাবিতে চীনের সমুদ্র অর্থনীতি নিয়ে সেমিনার ২০ সেপ্টেম্বর

ঢাবিতে চীনের সমুদ্র অর্থনীতি নিয়ে সেমিনার ২০ সেপ্টেম্বর

China
চীনের সামুদ্রিক অর্থনীতির বিকাশ, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘মেরিটাইম পাওয়ারহাউস ইন দ্য মেকিং: চায়না’স ব্লু ইকোনমি—ট্রান্সফরমেশন, হার্ডলস অ্যান্ড দ্য রোড অ্যাহেড’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স (আইসিওজি)। এতে অর্থায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)। সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের সেমিনার কক্ষ ৭০১২-এ অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাংহাই ওশান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং চায়না ফিশারিজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ সেন্টারের উপ-পরিচালক ইয়াং ওয়েই । অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্...
স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

China
চীনের সঙ্গে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার চীনের হাইনান প্রদেশের বোআও লেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোনে হাইনান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। বৈঠকে হাইনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক ফেং ফেই ও ভাইস গভর্নর সিয়ে চিং উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রত্যাশা করছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য বৃত্তি, চিকিৎসক বিনিময় ও প্রশিক্ষণ, উষ্ণমণ্ডলীয় রোগ প্রতিরোধ এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে...
কাঁচা বয়সের পাকা রাজনীতিবিদ!

কাঁচা বয়সের পাকা রাজনীতিবিদ!

Op-ed
আল মাসুদ (ফেসবুক থেকে) আমার ছোট লেখা লিখতে ভালো লাগে না, আর অল্প কথায় সব কথা সবাইকে বোঝাতেও পারি না। তারপরও সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি! আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে! ১১ হাজার কোটি টাকা! অনেক টাকা। এত টাকা আমি স্বপ্নে বা কল্পনাতেও দেখি না! কিন্তু এই দেশের রাজনীতি বা রাজনীতিবিদদের কাছে এই টাকা খুবই সামান্য টাকা! তাই আসিফ মাহমুদের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের খবরে আমার কোনো প্রতিক্রিয়া নেই! প্রতিক্রিয়া দেখাচ্ছে শুধু তারাই, যাদের দল বা নেতাদের অবৈধ ইনকামের পথ বন্ধ হয়ে গেছে! এখন তারা দুর্নীতি করতে না পেরে, টাকা পাচার করতে না পেরে ক্ষোভে বা প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছে! কবি হপারহপ বলে, “ওপেনে ভাইয়া, গোপনে জান—সুযোগের অভাবে চরিত্রবান!” খুব ছোটবেলায় শেরপুরে নানার বাড়িতে গিয়ে আমি আর কাজিনরা মিলে খেত বা মান্দা সেঁচে মাছ ধরতাম।...
আগস্টে চীনের অর্থনীতি স্থিতিশীল, নতুন ও উচ্চমানের প্রবৃদ্ধির ধারা অব্যাহত

আগস্টে চীনের অর্থনীতি স্থিতিশীল, নতুন ও উচ্চমানের প্রবৃদ্ধির ধারা অব্যাহত

China
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (মঙ্গলবার) প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, চলতি বছরের আগস্টে দেশটির উৎপাদন ও সরবরাহ স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান ও মূল্যস্তর সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল এবং বৈদেশিক বাণিজ্যে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে নতুন প্রবৃদ্ধির শক্তির ভূমিকা আরও জোরদার হয়েছে। সামগ্রিকভাবে চীনের জাতীয় অর্থনীতি স্থিতিশীলভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি আরও উদ্ভাবনী ও উচ্চমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগস্টে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি বেড়েছে এবং সেবা খাতও স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পর্যায়ে নির্ধারিত আকারের ঊর্ধ্বে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর শিল্প উৎপাদন মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুলাইয়ের তুলনায় ০.৭ শতাংশ পয়েন্ট বেশি। একই সময়ে জাতীয় সেবা উৎপাদন সূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেড়েছে। বাজারে বিক্রির পরিমাণও বৃদ্...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি: পেন্টাগনের প্রতিবেদন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি: পেন্টাগনের প্রতিবেদন

China
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি তদারকি সংস্থা গতকাল (সোমবার) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত কয়েকশ ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ৫০টিরও বেশি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের প্রকাশিত এই প্রতিবেদনে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে। এই যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক হামলায় ইরাক, কুয়েত, সৌদি আরব ও...
সি চিন পিং-এর চিঠি: জনগণের সেবায় অটল থেকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে

সি চিন পিং-এর চিঠি: জনগণের সেবায় অটল থেকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে

China
সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ফুচিয়ান প্রদেশের ‘চাংচৌ ১১০’-এর সব সদস্যকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি তাদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। চিঠিতে সি চিন পিং বলেন, ‘চাংচৌ ১১০’ চীনের জননিরাপত্তা ব্যবস্থার একটি উজ্জ্বল উদাহরণ এবং এটি তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন, পুলিশের সদস্যরা তৃণমূল পর্যায়ের গণনিরাপত্তা-এর সামনের সারিতে থেকে জনগণকে সেবা দেওয়া এবং তাদের নিরাপত্তা রক্ষায় কঠোর পরিশ্রম করে আসছেন, যা ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। সি চিন পিং বলেন, জনগণের সুখ রক্ষা করা এবং দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা—জননিরাপত্তা বাহিনীর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, চীনের সব পুলিশ কর্মকর্তা জনগণে...
চীন ও ফ্রান্সের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ওয়াং ই

চীন ও ফ্রান্সের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ওয়াং ই

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোর মধ্যে গতকাল (সোমবার) ফোনালাপ হয়েছে। ওয়াং ই বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-ফ্রান্স সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল হয়েছে এবং উন্নয়নের গতি বজায় রেখেছে। চলমান জটিল ও অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও ফ্রান্সের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং যৌথভাবে বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা। সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণে ফ্রান্সের পদক্ষেপকে চীন সক্রিয়ভাবে সমর্থন করে বলেও জানান ওয়াং। নিরাপত্তা পরিষদকে যথাযথ ভূমিকা পালনে ফ্রান্স উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ওয়াং ই আরও বলেন, চীন-ফ্রান্স সার্বিক কৌশলগত অংশীদারত্বের রাজনৈতিক ভিত্তি হলো এক-চীন নীতি। চীন ...
হাংচৌতে ২১তম চীন-ইইউ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

হাংচৌতে ২১তম চীন-ইইউ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

China
চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও সামাজিক কমিটির ২১তম গোলটেবিল বৈঠক গতকাল (সোমবার) চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। ‘দারিদ্র্য মোকাবিলা ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি’, ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগের গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধি’ এবং ‘মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা’—এই তিন বিষয়ে গভীর আলোচনা করেন চীন ও ইইউর ৩৭ জন প্রতিনিধি। চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ভাইস চেয়ারম্যান ও মহাসচিব এবং চীনের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের চেয়ারম্যান ওয়াং তংফেং বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেওয়া ভাষণে ওয়াং তংফেং বলেন, চীন ও ইইউর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা চীন-ইইউ সম্পর্কের উন্নয়ন নিয়ে গ...