চাকরির পেছনে না ঘুরে ব্যবসায়ের আইডিয়া গুণে উদ্যোক্তা তারা
ঈদে তো শুধু শাড়ি, জামা, চুড়ি কিনলেই হয় না। জুতা, টুপি, জায়নামাজ, সুগন্ধি, শিশুদের সালামি রাখার ব্যাগ লাগে। আবার ঈদের মজাদার খাবারের সঙ্গে একটু আচার না হলে কী চলে! আর এসবের মাঝেই বেরিয়ে আসতে পারে দারুণ কোনো ব্যবসায়ের আইডিয়া ।
এমন ধরনের নানা পণ্য নিয়ে রাজধানীতে বসেছিল ঈদ উদ্যোক্তা হাট। এক দল শিক্ষিত তরুণ যাঁরা চাকরির পেছনে ঘুরে জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েও সেই সোনার হরিণের দেখা পাননি, তাঁরা নিজেই অনলাইনে ব্যবসা শুরু করেন। এমন ৩৫ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে বসেছিলেন এ হাটে। এঁদের মধ্যে ৩০ জনই নারী।
মিরপুরের ১০ নম্বর গোলচত্বরের কাছে বিলাস ভবন কমিউনিটি সেন্টারে বসেছিল তিন দিনব্যাপী এ হাট। হাটের উদ্যোক্তা হলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ। হাটে অংশ নেওয়া উদ্যোক্তাদের অনেকেই বলছিলেন, চাকরির পেছনে ঘুরে লাভ নেই, এ বিষ...














