বিকেল পাঁচটার জোকস : তিন নম্বর ওয়ার্ড - Mati News
Sunday, July 26

বিকেল পাঁচটার জোকস : তিন নম্বর ওয়ার্ড

জোকস

মানসিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছে সাংবাদিক। সামনেই হাসপাতালের প্রধান ডাক্তারকে পেলেন তিনি।

সাংবাদিক: আপনাকেই খুঁজছিলাম, স্যার!

ডাক্তার: জ্বী বলুন, কী সেবা দিতে পারি, স্যার!

সাংবাদিক: আমি আসলে জানতে চাই- রোগী বলে যে কাউকে নিয়ে এলেই কি আপনারা মানসিক রোগী হিসেবে তাকে ভর্তি করে নেন?

ডাক্তার: না, তা করা হয় না। এর জন্য কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে নেই আগে।

সাংবাদিক: যেমন?

ডাক্তার: এই ধরুন… আমরা পানিভর্তি একটা বাথটাবের সামনে নিয়ে যাই তাকে। এরপর তাকে একটা বালতি, একটা পানির গ্লাস আর একটা চামচ দিয়ে বলা হয়- বাথটাবটা পানিমুক্ত করতে…

সাংবাদিক: তার মানে বালতি দিয়ে যিনি পানি সরাবেন তিনি সুস্থ, আর গ্লাস দিয়ে যিনি সরাবেন তিনি কিছুটা অসুস্থ… আর যিনি চামচ দিয়ে সরাতে যাবেন… হে… হে… সে তো পুরোই… বুঝতে পেরেছি স্যার!

ডাক্তার: আপনি কিছুই বোঝেননি, জনাব। সুস্থ লোক এই তিনটার কোনোটাই করবে না।

সাংবাদিক: বলেন কী! তাহলে?

ডাক্তার: সুস্থ লোক বাথটাবের নিচের চাবিটা খুলে নল দিয়ে সব পানি বের করে দেবে, সিম্পল কাজ।

সাংবাদিক: ওহ, মাই গড!

ডাক্তার: নার্স, উনাকে তিন নম্বর ওয়ার্ডে নিয়ে ভর্তি রাখেন। চিকিৎসা এখনি শুরু করতে হবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *