জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের স্থায়ী সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, এই সমস্যার সমাধান ছয় মাস বা এক বছরে সম্ভব নয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। অর্থমন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করতেই দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন হবে, যার ফলে এর আগে পরিস্থিতির বড় ধরনের উন্নতির সম্ভাবনা কম। তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ ছাড়া দেশের অর্থনীতি সচল রাখা অসম্ভব। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধানে অবহেলার কথা স্বীকার করে তিনি জানান, বর্তমানে গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ ও কয়লা ভিত্তিক জ্বালানি নিয়ে কাজ চলছে। আগামী কয়েক সপ্...
