আদালত অবমাননা Archives - Mati News
Friday, September 11

Tag: আদালত অবমাননা

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

আইন-আদালত
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সম্পদ। অথচ এই সম্পদ রক্ষার পরিবর্তে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংসের আয়োজন চলছে। কক্সবাজার পৌরসভার উদ্যোগে সুগন্ধা সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) বালিয়াড়ি ভরাট করে ৬৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চার লেনের ‘শহর রক্ষা বাঁধ’ ও সড়ক নির্মাণের কাজ চলছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের এই কর্মকাণ্ড সরাসরি আদালত অবমাননার শামিল।কক্সবাজারের বালিয়াড়ি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি সামুদ্রিক কচ্ছপ, লাল কাঁকড়া ও উপকূলীয় উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এটি প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে। এই বালিয়াড়িতে ইট-কংক্রিটের সড়ক নির্মাণ করলে সেই সুরক্ষা ব্যবস্থা চিরতরে নষ্ট হবে। পরিবেশবাদীদের আশঙ্কা, মেরিন ড্রাইভের মতো এই সড়কটিও সাগরের জোয়ারে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা কে...
ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

আন্তর্জাতিক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তর না করায় দেশটির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে এই পিটিশন দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারি। গত মঙ্গলবার সর্বোচ্চ আদালত ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।এর আগে শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় ইমরান খানকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করলে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হিসেবে দেখছে পিটিআই।...