আয়না Archives - Mati News
Thursday, November 12

Tag: আয়না

কাচের শহর ও আয়নার শাসক

কাচের শহর ও আয়নার শাসক

Stories
সাবিত রিজওয়ান মরুভূমির ধূ ধূ প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে ছিল রোদের আলোয় ঝলমল করা এক শহর, আয়নাপুর। শহরের চারপাশে উঁচু, পুরু কাচের দেয়াল। মাঝখানে বিশাল কাচের প্রাসাদে থাকেন শাসক। তাঁর রাজত্বে এক অদ্ভুত নিয়ম। প্রতিদিন ভোর হতে না হতেই নগরের সব মানুষকে কাপড়ের টুকরো আর পরিষ্কারের তরল নিয়ে কাচের দেয়াল ঘষতে হয়। কোথাও একটুখানি ধুলো জমলেও রেহাই নেই। শাসক বলতেন, “দেয়ালের ওপারে, ওই ধূলিঝড়ের আড়ালে ভয়ংকর এক শত্রু লুকিয়ে আছে। তারা আমাদের ওপর হামলা করার সুযোগ খুঁজছে। কাচ পরিষ্কার থাকলে আমি তাদের গতিবিধি দেখতে পাব। দেয়াল ঘোলা হয়ে গেলে কেউ টের পাওয়ার আগেই তারা শহরে ঢুকে সব ধ্বংস করে দেবে। তোদের রক্ষা করার দায়িত্ব আমার।” এই কথা শুনে মানুষ ভয়ে কাচ পরিষ্কার করত। সকাল থেকে সন্ধ্যা, কখনো কখনো রাতেও। তাদের নিজেদের কাজ ছিল, সংসার ছিল, ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা ছি...