উড়োজাহাজ Archives - Mati News
Sunday, September 20

Tag: উড়োজাহাজ

ভারত থেকে সন্ত্রাসীদের আশ্রয় না পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভারত থেকে সন্ত্রাসীদের আশ্রয় না পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজধানী
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে যেমন বাংলাদেশ আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন দিল্লি বা ভারতের অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়—এটিই আমাদের প্রত্যাশা।সম্প্রতি নয়াদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি কনফারেন্স বাতিল হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি বজায় থাকলে দুই দেশের মধ্যে সদিচ্ছা তৈরির পথ সুগম হবে।প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির জানান, এখনো সফরের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিত...
প্রধানমন্ত্রীর ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত পরিবেশ ও সময় তৈরি হলে এই সফর অবশ্যই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করেই সফরের তারিখ চূড়ান্ত করা হবে।দিল্লিতে গত ২৯ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তাদের নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে যেমন ঢাকায় আশ্রয় দেওয়া হবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়, সেটিই সরকারের প্রত্যাশা।যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ...