কটিয়াদী Archives - Mati News
Wednesday, September 9

Tag: কটিয়াদী

ঘুষের বিরুদ্ধে ডিজিটাল প্রতিবাদ: কিশোর শাহেদের ওয়েবসাইটে ১২ দিনে ১২ হাজার অভিযোগ

ঘুষের বিরুদ্ধে ডিজিটাল প্রতিবাদ: কিশোর শাহেদের ওয়েবসাইটে ১২ দিনে ১২ হাজার অভিযোগ

রাজধানী
হাতে অস্ত্র নয়, বরং কিবোর্ডকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর ১৭ বছর বয়সী তরুণ শাহেদ শরীফ আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা ‘ঘুষ.সাইট’ নামের এই ওয়েবসাইটটি চালুর মাত্র ১২ দিনের মাথায় ১২ হাজার ২০২টি ঘুষের অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় দাবিকৃত ঘুষের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬১ কোটি ২৭ লাখ টাকায়। গত ২১ আগস্ট সাইটটি চালুর পর থেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষ তাদের অভিযোগগুলো সেখানে তুলে ধরছেন।শাহেদ বর্তমানে ব্রিটিশ কাউন্সিলের অধীনে কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছেন এবং একই সঙ্গে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করেন। তার মা আমিনা খাতুন ময়মনসিংহের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি ২০২২ সালের ১৬ ডিসেম্বর মারা যান। মায়ের মৃত্যুর পর তার সরকারি পাও...
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার সুযোগ নেই: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

সারাদেশ
কোরআন ও হাদিসের নির্দেশনার পরিপন্থি কোনো আইন সংবিধানে টিকে থাকার সুযোগ নেই। শরিয়াহবিরোধী যেকোনো আইন বাতিল বা সংশোধনযোগ্য বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত 'শানে রেসালত সম্মেলন'-এ তিনি এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামি শরিয়াহর গুরুত্ব নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক মুসল্লি ও আলেম-ওলামা অংশ নেন।মাওলানা আব্দুল মালেক তার বক্তব্যে বলেন, আইন প্রণেতারা পশ্চিমা বিশ্বের আদলে আইন তৈরি করতে পারেন, তবে দেশীয় কোনো আইনকে ইসলামি শরিয়াহর সমতুল্য মনে করার অবকাশ নেই। যদি ভুলবশত সংবিধানে এমন কোনো বিধান অন্তর্ভুক্ত হয়ে থাকে যা কোরআন-সুন্নাহর মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক, তবে তা পরিবর্তনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, সংসদ সদস্যর...