গাজীপুর সাফারি পার্ক Archives - Mati News
Friday, October 23

Tag: গাজীপুর সাফারি পার্ক

গাজীপুর সাফারি পার্কে ৯ বছর ধরে কোয়ারেন্টিনেই বন্দি দুই চিতা বাঘ

গাজীপুর সাফারি পার্কে ৯ বছর ধরে কোয়ারেন্টিনেই বন্দি দুই চিতা বাঘ

রাজধানী
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টিন শেডে প্রায় ৯ বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে দুটি চিতা বাঘ। ২০১৭ সালের ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে পাচারের সময় পুলিশ দুটি চিতা বাঘ ও দুটি সিংহশাবক উদ্ধার করে। বন্য প্রাণী পাচারের অভিযোগে তখন দুজনকে আটক করা হয়। উদ্ধারের সময় চিতা বাঘের শাবক দুটির বয়স ছিল মাত্র দেড় মাস। এর মধ্যে একটির ওজন ছিল ২ কেজি এবং অন্যটির ১ কেজি ৬০০ গ্রাম; লেজসহ তাদের দৈর্ঘ্য ছিল যথাক্রমে ২৬ ও ২২ ইঞ্চি।নিয়ম অনুযায়ী, নতুন উদ্ধার হওয়া প্রাণীদের রোগজীবাণু সংক্রমণ রোধে সর্বোচ্চ চার সপ্তাহ কোয়ারেন্টিনে রাখার কথা। কিন্তু সিংহশাবক দুটিকে সাফারি পার্কে স্থানান্তর করা হলেও চিতা বাঘ দুটিকে সেই সাময়িক কোয়ারেন্টিন শেডেই আটকে রাখা হয়েছে। ছোট একটি কক্ষের লোহার গ্রিলের ভেতর তাদের দিন কাটছে। সেখানে গাছে চড়া, দৌড়ঝাঁপ বা শিকারের...
গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ওপর হামলা: মামলা ও প্রহরী বরখাস্ত

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ওপর হামলা: মামলা ও প্রহরী বরখাস্ত

রাজধানী
গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থী বাসের সিটে ময়লা পরিষ্কার নিয়ে বাগবিতণ্ডার জেরে বন প্রহরীদের হামলায় নারীসহ ৮ দর্শনার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের সামনে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।আহতদের মধ্যে রয়েছেন রাজধানীর বারিধারা (নতুন বাজার) এলাকার বাসিন্দা সালমা হোসেন (৪৫), তার দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫), তাদের গাড়ির চালক রাসেল (২৫), এছাড়া মানিক মিয়া (৩৭), আরমান (৪৫), দোয়েল হক (৩৫) ও আশিক (৩৫)। ভুক্তভোগী সালমা হোসেন জানান, ঘটনার দিন দুপুরে তিনি তার দুই ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে যান। কোর সাফারির বাসে উঠে সিটে ময়লা দেখে প্রহরী ফরহাদকে তা পরিষ্কার করতে বললে তিনি দায়িত্ব অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন...