মোজতবা খামেনি Archives - Mati News
Thursday, November 19

Tag: মোজতবা খামেনি

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত লারাক দ্বীপে দুটি ইরানি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববারের এই হামলার বিষয়টি নিশ্চিত করে একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সদস্যরা ওই এলাকায় সাগরে মাইন স্থাপনে সক্ষম রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত সেই হুমকি প্রতিহত করতেই মার্কিন বাহিনী এই অভিযান পরিচালনা করে। তেহরান থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটিতে জুলাই মাসের পর প্রথমবারের মতো সরাসরি মার্কিন হামলার ঘটনা ঘটল।মার্কিন ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লারাক দ্বীপে ইরানি লঞ্চারগুলোর উপস্থিতি এবং মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি শনাক্ত হওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়। এই হামলার ঘটনায় কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। হামলার পরপরই ইরানের...