রোহিঙ্গা Archives - Mati News
Monday, October 12

Tag: রোহিঙ্গা

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

আন্তর্জাতিক
রোহিঙ্গা শরণার্থী সংকটের নয় বছর পূর্তির ঠিক আগমুহূর্তে বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার। শনিবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে তারা এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত।মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের দেয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। যাচাইকৃতদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলেছে মিয়ানমার।মিয়ানমার সরকার দাবি করেছে, ২০১৭ সালের সহিংসতার পর বাংল...
মিয়ানমারের পক্ষে চীনের তদবির

মিয়ানমারের পক্ষে চীনের তদবির

Cover Story
বৈশ্বিক জবাবদিহি থেকে মিয়ানমারকে শুধু আগলে রাখা নয়, দেশটির ওপর চাপ কমাতেও জাতিসংঘে তদবির করছে চীন। রাষ্ট্রটির যুক্তি, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। বরং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান হওয়া উচিত। পশ্চিমা একটি সূত্র জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গোসিয়াং গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেছেন। এর আগে তিনি মিয়ানমার সফর করেন। জানা গেছে, সান গোসিয়াং রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থানকে গঠনমূলক দাবি করে বাকিদেরও তা অনুসরণের অনুরোধ জানান। চীনের ওই প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেও এ অবস্থান তুলে ধরেন এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা উৎসাহিত করার ওপর জোর দেন। সংশ্লিষ্ট...