সংসদীয় কমিটি Archives - Mati News
Thursday, November 12

Tag: সংসদীয় কমিটি

জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬: মিলছে গ্রেপ্তারের ক্ষমতা, থাকছে নতুন সব বিধান

জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬: মিলছে গ্রেপ্তারের ক্ষমতা, থাকছে নতুন সব বিধান

জাতীয়
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর খসড়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করা হয়েছে এবং বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।নতুন এই খসড়া অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনকে গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করা হয়েছে। কমিশনের তদন্ত চলাকালে যদি কোনো আমলযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা থাকে, তবে কমিশন সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে। এছাড়া যেকোনো ঘটনার তদন্ত করার এখতিয়ারও কমিশনকে দেওয়া হয়েছে এবং তাদের তদন্ত প্রতিবেদন আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।আইনটিতে জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে ‘জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ইউ...