আইকিউএয়ার Archives - Mati News
Monday, August 31

Tag: আইকিউএয়ার

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে ঢাকা

রাজধানী
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতির ধারাবাহিকতায় সোমবার (১৭ আগস্ট) বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৮তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ৭৯, যা ‘মাঝারি’ বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত।আইকিউএয়ারের তথ্যমতে, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। তালিকার দ্বিতীয় অবস্থানে ১৬৩ স্কোর নিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে কাতারের দোহা। এছাড়া ভারতের দিল্লি, কঙ্গোর রাজধানী কিনশাসা, সৌদি আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোরসহ বেশ কিছু শহর দূষণের তালিকায় ওপর...