আইনজীবী Archives - Mati News
Tuesday, September 15

Tag: আইনজীবী

দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ আইনমন্ত্রীর

দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ আইনমন্ত্রীর

জাতীয়
দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টেই প্রায় ১৮ হাজার আইনজীবী কর্মরত আছেন, কিন্তু তাদের মধ্যে কতজন প্রকৃত অর্থে দক্ষ আইনজীবী, তা যাচাই করার কোনো কার্যকর উপায় নেই। তিনি বিষয়টিকে একটি তিক্ত বাস্তবতা হিসেবে উল্লেখ করেন।নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে বরং পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।আইনমন্ত্রী আরও বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ ক...
নরসিংদীতে প্রবাসীর কোটি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

নরসিংদীতে প্রবাসীর কোটি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

আইন-আদালত
নরসিংদীতে এক কুয়েতপ্রবাসীর স্ত্রী ও তার জমানো প্রায় ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। ভুক্তভোগী কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান রোববার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন।সংবাদ সম্মেলনে লুৎফর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশে ফিরে তিনি নরসিংদী জজ কোর্টে মামলা করতে যান। সেখানে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নয়ন মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। নয়ন মোল্লা তাকে পরামর্শ দেন যে, যেহেতু তিনি পুনরায় প্রবাসে ফিরে যাবেন, তাই মামলা পরিচালনার সুবিধার্থে যেন তার স্ত্রীকে মামলার বাদী করা হয়। সেই পরামর্শ অনুযায়ী স্ত্রীকে বাদী করে মামলা দায়ের করা হয় এবং নয়ন মোল্লা সেই মামলা পরিচালনার দায়িত...