ইউএসজিএস Archives - Mati News
Thursday, August 27

Tag: ইউএসজিএস

নেপাল-তিব্বত সীমান্তে বন্যার কারণ ভূমিকম্প নয়, জানাল ইউএসজিএস

নেপাল-তিব্বত সীমান্তে বন্যার কারণ ভূমিকম্প নয়, জানাল ইউএসজিএস

আন্তর্জাতিক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যার নেপথ্যে কোনো ভূমিকম্প ছিল না বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগ। পাহাড়ের ওপর থেকে বিশাল বরফখণ্ড ধসে পড়ার ফলে সৃষ্ট প্রলয়ংকরী ভূমিধসই এই বিপর্যয়ের মূল কারণ। এই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও পাঁচ শতাধিক পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন।ঘটনার পরপরই নেপাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভূমিকম্পকে বন্যার কারণ হিসেবে ধারণা করেছিল। তবে ইউএসজিএস-এর দীর্ঘমেয়াদি সিসমিক তরঙ্গ বিশ্লেষণের পর দেখা যায়, যে ভূকম্পন রেকর্ড করা হয়েছিল তা মূলত হিমবাহের বিশাল পাথর ও বরফের স্তূপ নিচে পড়ার কারণেই সৃষ্টি হয়েছিল। আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তাদের ভাষ্যমতে, পাহাড় থেকে বরফের বিশাল স্তরটি ভেঙে পড়ার সময় বিপুল পরিমাণ মাটি ও পাথর নিচে টেনে নিয়ে ...
বিশ্বজুড়ে কি ভূমিকম্পের প্রবণতা বাড়ছে? যা বলছে ভূতাত্ত্বিক জরিপ

বিশ্বজুড়ে কি ভূমিকম্পের প্রবণতা বাড়ছে? যা বলছে ভূতাত্ত্বিক জরিপ

আন্তর্জাতিক
বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে—পৃথিবীতে কি আগের চেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে? গত এক মাসে ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও মেক্সিকোতে ৭ বা তার বেশি মাত্রার তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে জুন মাসে ভেনেজুয়েলাতেও কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বড় ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে দীর্ঘমেয়াদী পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভূমিকম্পের সংখ্যা কিছুটা ওঠানামা করলেও তা এখনো স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ২০ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার অর্থ প্রতিদিন গড়ে প্রায় ৫৫টি ভূমিকম্প ঘটে। তবে এর বেশির ভাগই এতটাই মৃদু যে মানুষ তা অনুভব করতে পারে না। সাধারণত ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর গড়ে ১৩৩টি ৬ বা তা...