ইতিহাস Archives - Mati News
Wednesday, October 7

Tag: ইতিহাস

বগুড়ার শেরপুরে রহস্যে ঘেরা ‘জামুর ঢিবি’: খননের অপেক্ষায় প্রাচীন ইতিহাসের সন্ধানে

বগুড়ার শেরপুরে রহস্যে ঘেরা ‘জামুর ঢিবি’: খননের অপেক্ষায় প্রাচীন ইতিহাসের সন্ধানে

রাজধানী
বগুড়ার শেরপুর উপজেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত কুসুম্বি ইউনিয়নের আদম জামুর গ্রাম। এই গ্রামের পাশেই সবুজে ঘেরা বিশাল এক ঢিবি দাঁড়িয়ে আছে, যা স্থানীয়ভাবে ‘জামুর ঢিবি’ বা ‘ধনপোতা ঢিবি’ নামে পরিচিত। খেজুর, বরই ও পিতরাজ গাছসহ নানা গাছপালায় ঢাকা এই শান্ত ঢিবিটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ মনে করেন মাটির নিচে চাপা পড়ে আছে প্রাচীন কোনো রাজবাড়ি, আবার কারও মতে এটি কোনো প্রাচীন ধর্মীয় স্থাপনা বা জনপদের ধ্বংসাবশেষ।গত ৩১ আগস্ট সরেজমিনে দেখা যায়, সমতল ভূমি থেকে বেশ উঁচু এই ঢিবিটির উচ্চতা বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০ ফুট এবং এর আয়তন প্রায় দুই থেকে আড়াই একর। স্থানীয় ৭৫ বছর বয়সী বাসিন্দা মমতাজ আলী প্রামাণিকের ভাষ্যমতে, ছোটবেলায় তিনি ঢিবিটিকে এখনকার চেয়ে অনেক বেশি উঁচু দেখেছেন। সময়ের বিবর্তনে এটি ধীরে ধীরে দেবে যাচ্ছে। অতীতে স্থানীয়রা ঢিবির মাটি কেটে পুরোনো ইটের টুকরা...
প্রেক্ষাপট: হিন্দু ও মুসলমান কেন ’৪৭-কে ভিন্নভাবে স্মরণ করে

প্রেক্ষাপট: হিন্দু ও মুসলমান কেন ’৪৭-কে ভিন্নভাবে স্মরণ করে

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ভারতবর্ষ বিভক্ত হওয়ার ৭৯ বছর পার হলো গত আগস্টে। যদিও প্রকৃত বিভাজন বুঝতে হলে তখনকার এবং বর্তমানের মানচিত্রের দিকে তাকাতে হয়, আর প্রথম বিভাজনের সেই মানচিত্র ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের পর আরও বদলে গেছে, তবু সেই বিভাজনের ইতিহাস এবং মানুষের ওপর তার প্রতিক্রিয়া জানা জরুরি। ১৯৪৭ সালের বিভাজন আক্ষরিক অর্থে পুরো ভারতকে টুকরো টুকরো করেনি, তবে ভারতের দুটি বৃহৎ অঞ্চলকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়েছিল। এই বিভাজনের শিকার হয়েছিল বাংলা ও পাঞ্জাব। বিভক্ত হওয়ার পরও আজ পর্যন্ত এই দুই অঞ্চলের মানুষের মনে ফেলে আসা মাটির জন্য এক গভীর টান রয়ে গেছে।দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট ও পরিসংখ্যানদেশভাগ ১৯৪৭: ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত আঁকার গল্প।১৯৪৭ থেকে ১৯৫২: একুশের হয়ে ওঠা এবং রাজনৈতিক পরিবর্তনের কাল।অখণ্ড বঙ্গের আয়তন: ১৯৪১ সালের জনগণনা অনুযায়ী ৭৭ হাজার ৪৪২ বর্গমাইল।পূর্ববঙ্গের ভূ...
কেন ২৩ আগস্ট পালন করা হয় ইন্টারনেট দিবস? জেনে নিন এর পেছনের ইতিহাস

কেন ২৩ আগস্ট পালন করা হয় ইন্টারনেট দিবস? জেনে নিন এর পেছনের ইতিহাস

তথ্যপ্রযুক্তি
বর্তমান বিশ্বের ডিজিটাল নেটওয়ার্কের যে অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট, তার যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত নীরবে। প্রতিবছর ২৩ আগস্ট দিনটি ইন্টারনেট দিবস হিসেবে পালন করা হয়। এই বিশেষ দিনটি মূলত ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লির যুগান্তকারী উদ্ভাবনের প্রতি সম্মান জানাতেই নির্ধারিত হয়েছে। ১৯৯১ সালের ২৩ আগস্ট তিনি সুইজারল্যান্ডের সার্ন (CERN) থেকে তার উদ্ভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকল্পটি বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেন। এর মাধ্যমে ইন্টারনেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা পরবর্তীতে তথ্যের আদান-প্রদানকে সহজতর করে তোলে।টিম বার্নার্স-লি ১৯৮৯ সালের ১২ মার্চ প্রথম এই ওয়েবের প্রস্তাবনা দিয়েছিলেন। তার সেই উদ্ভাবনের ফলে ওয়েবসাইট তৈরির সুযোগ সৃষ্টি হয়, যা ইন্টারনেটের ব্যবহারকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলে। মজার ব্যাপার হলো, বিশ্বের প্রথম সেই ওয়েবসাইটের লিংকটি (http://info.cern.ch/) আজও সচল রয়ে...
দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ, তুললেন হিন্দু গ্রাম হস্তান্তরের অভিযোগ

দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ, তুললেন হিন্দু গ্রাম হস্তান্তরের অভিযোগ

আন্তর্জাতিক
১৯৪৭ সালে ভারত ভাগের জন্য কংগ্রেসের নীতি ও নেতৃত্বকে সরাসরি দায়ী করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে দেশভাগ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী বা সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বলিষ্ঠ নেতৃত্ব থাকলে ভারতকে কখনোই বিভক্ত হতে হতো না। তাঁর মতে, ক্ষমতার মোহ ও কংগ্রেস নেতাদের কাপুরুষতার কারণেই দেশভাগের মতো চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল, যার মাশুল আজও ভারতকে দিতে হচ্ছে।সীমানা নির্ধারণের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, পাকিস্তান প্রত্যাশার চেয়েও বেশি অঞ্চল পেয়েছিল। তাঁর দাবি, সিন্ধু ও পাঞ্জাবের মতো হিন্দু ও পাঞ্জাবি-প্রধান অঞ্চলগুলো জোরপূর্বক পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, বাঙালি-অধ্যুষিত বাংলার হিন্দু গ্রামগুলোকেও তৎকালীন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল, যা কংগ্রেসের এ...