উচ্চশিক্ষা Archives - Mati News
Thursday, September 3

Tag: উচ্চশিক্ষা

অদম্য মেধাবীদের লড়াই: অভাব জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চার শিক্ষার্থী

অদম্য মেধাবীদের লড়াই: অভাব জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চার শিক্ষার্থী

জাতীয়
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এমন কিছু শিক্ষার্থী রয়েছে, যাদের জীবনের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। অদম্য মেধাবীদের নিয়ে আয়োজিত বিশেষ প্রতিবেদনের এই পর্বে এমন চারজন শিক্ষার্থীর কথা তুলে ধরা হলো, যারা চরম দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছে।রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শারমিন আক্তার অভাবকে সঙ্গী করেই ইকরচালী বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সিরাজুল ইসলাম দিনমজুর এবং মা মনজিলা বেগম গৃহিণী। পাঁচ সদস্যের পরিবারে বসতভিটা ও ২০ শতক আবাদি জমি ছাড়া তেমন কোনো সম্পদ নেই। বাবার আয়ে সংসার না চলায় শারমিন নিজের পড়ার খরচ জোগাতে গ্রামের শিশুদের পড়াত। চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পড়াশোনার খরচ নিয়ে সে দুশ্চিন্তায় আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার ইসলাম তাকে অদম্য মেধাবী হিসেবে উল্লেখ করে সহযোগিতার প্রত্যাশা করেছেন।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার...
বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসির ফলাফলের গুরুত্ব কতটা?

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসির ফলাফলের গুরুত্ব কতটা?

Education
এসএসসি পাস করার পর বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। তবে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের গুরুত্ব কতটা, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। কুমিল্লার শিক্ষার্থী জিসান চৌধুরীর মতো অনেকেই জানতে চান, এসএসসি পাসের পর কি সরাসরি বিদেশে পড়তে যাওয়া সম্ভব, নাকি সেখানে গিয়ে পুনরায় নিচের কোনো শ্রেণিতে ভর্তি হতে হয়।সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৫৩ হাজার শিক্ষার্থী পড়াশোনার জন্য বিশ্বের ৫৫টি দেশে পাড়ি জমিয়েছেন। অথচ ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪৯ হাজার ১৫১ জন, ২০২১ সালে ৪৪ হাজার ৩৩৮ জন এবং ২০১৩ সালে ছিল মাত্র ২৪ হাজার ১১২ জন। অর্থাৎ গত এক দশকে বিদেশে পড়তে যাওয়া ...
জার্মানির ডাড স্কলারশিপে পড়তে চাইলে : All about Daad Scholarship for Bangladeshi Students

জার্মানির ডাড স্কলারশিপে পড়তে চাইলে : All about Daad Scholarship for Bangladeshi Students

Education, স্কলারশিপ
ডাড ( জার্মান ভাষায় যা পূর্ণরূপে DAAD: Deutscher Akademischer Austauschdienst এবং ইংরেজিতে German Academic Exchange Service) হল ইউরোপের প্রধান স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম একটি। শুধুমাত্র জার্মানিতেই এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। উচ্চতর শিক্ষা এবং গবেষণার জন্য এই স্কলারশিপ মুলত মাস্টার্স, ডক্টরাল এবং পোস্টডক আবেদনকারীদের জন্য বরাদ্দ হয়ে থাকে। পৃথিবীর সকল দেশের আবেদনকারীরা বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারে। তবে কিছু দেশের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম প্রদান করা হয়। তবে এখানে শুধুমাত্র মাস্টার্সের স্কলারশিপে আবদনের ব্যাপারে তথ্য সরবরাহ করা হবে। কারণ ডাড স্কলারশিপের অধ্যয়ণের ক্ষেত্র বিবেচনা করে আবেদন প্রক্রিয়া কিংবা তথ্য সরবারাহ করা কিছুটা সময় সাপেক্ষ। মাস্টার্সে কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে, তার তথ্য ও রেফারেন্স (লিংক) সহ এ বিষয়ে খুব সহজ করে তুলে ধরা ...
ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

Education, স্কলারশিপ
একটা সময় ছিল, যখন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কম্পিউটারে উচ্চশিক্ষার বিশেষ গন্তব্যস্থল ছিল ভারতের বেঙ্গালুরু। বছর দশেক আগে ভারতে পড়তে আসা শিক্ষার্থীদের বেশির ভাগই ভর্তি হতো ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে। বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী প্রযুক্তির পাশাপাশি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করছে। মধ্যবিত্ত শিক্ষার্থীদের ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল উচ্চশিক্ষার বিকল্প হতে পারে ভারতের কম খরচের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাব্যবস্থা হিন্দির পাশাপাশি ইংরেজিতে শিক্ষাদান করা হয় বেশির ভাগ ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। আইইএলটিএস ছাড়াও বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ভারতে ইংরেজি বহুলব্যবহৃত ভাষা হওয়ায় ভর্তির আগেই ইংরেজিতে দক্ষতা অর্জন করা ভালো। শিক্ষাব্যবস্থা ও দরকারি তথ্যের বিস্তারিত জানতে ভিজিট করুন ভারত সরকারের শিক্ষাবিষয়ক ওয়েব পোর...