এলজিইডি Archives - Mati News
Thursday, October 1

Tag: এলজিইডি

উজিরপুরে ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু অকেজো: সংযোগ সড়ক নিয়ে জটিলতায় দুর্ভোগ

উজিরপুরে ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু অকেজো: সংযোগ সড়ক নিয়ে জটিলতায় দুর্ভোগ

সারাদেশ
বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘ দেড় বছর ধরে অকেজো পড়ে আছে। ধামুরা-শোলক-বাটাজোর সড়কে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ৪৪ দশমিক ৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির মূল কাঠামো তৈরি হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি। এতে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি জনগণের কোনো কাজেই আসছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১৭ জুলাই। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সেতুটি চালু হয়নি। ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি নিয়ে এখন স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্প গ্রহণের আগ...