ঐতিহাসিক রেকর্ড Archives - Mati News
Friday, October 2

Tag: ঐতিহাসিক রেকর্ড

১৮৫ দেশ ভ্রমণের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহার

১৮৫ দেশ ভ্রমণের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহার

Travel Destinations
প্রথম বাংলাদেশি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৮৫টি দেশ ভ্রমণের এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন পরিব্রাজক নাজমুন নাহার। গত ৭ আগস্ট ২০২৬ হিমালয়কন্যা ভুটান সফরের মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ২৬ বছরের দীর্ঘ এই বিশ্বভ্রমণ অভিযাত্রায় তিনি বিশ্বের ১,২৯৪টিরও বেশি স্থানে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছেন।নাজমুন নাহারের এই বিশ্বভ্রমণ কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে অদম্য সংগ্রাম, অনিশ্চয়তা এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে এগিয়ে চলার এক দুঃসাহসিক গল্প। একজন সলো ট্রাভেলার হিসেবে তিনি সড়কপথে পৃথিবীর সব ল্যান্ডলক দেশ ভ্রমণ করেছেন। দুর্গম সীমান্ত ও দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বহুবার মৃত্যুর মুখোমুখি হলেও তিনি থেমে থাকেননি। ২০০০ সালে ভারতের আন্তর্জাতিক অভিযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর এই বিশ্বভ্রমণের যাত্রা শুরু হয়।তাঁর ভ্রমণের মাইলফলকগুলো বেশ ঘটনাবহুল। ২০১৮ সালের ১ জুন ...