বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষি ও মৎস্যজীবী কর্মী নেবে ওমান
বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, দেশটির সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ৫ হাজার কৃষি শ্রমিক এবং সমসংখ্যক মৎস্যজীবী নিয়োগ দেওয়া হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই কর্মী নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া ও পরবর্তী ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী মাসে ওমানের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। বর্তমানে ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ৫ হাজার কোটা অনুমোদিত রয়েছে, যা দেশটির কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের মাধ্যমে বণ্টন করা হচ্...



