কনসার্ট Archives - Mati News
Thursday, September 17

Tag: কনসার্ট

নিরাপত্তার ঝুঁকি ছাড়া কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা নেই: তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঝুঁকি ছাড়া কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা নেই: তথ্যমন্ত্রী

জাতীয়
নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া সরকার কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বা কনসার্টে বাধা দেওয়ার কোনো মানসিকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কনসার্ট বাতিল বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কনসার্ট বাতিল হওয়ার অর্থ এই নয় যে সরকার সহযোগিতা করছে না। অনেক ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু থাকতে পারে। বর্তমানে দেশে বড় বড় অনেক কনসার্ট নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত জাহেদ উর রহমান দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, বর্তমান সরকারের আমলে তার চেয়ে নাটকীয়...
কনসার্ট বন্ধের অভিযোগ নিয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

কনসার্ট বন্ধের অভিযোগ নিয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয়
বর্তমানে দেশে লাগাতার কনসার্ট বন্ধ করা হচ্ছে বলে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন এক সাংবাদিক। এই অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনসার্ট বন্ধের ঘটনা ঘটছে সত্য, তবে তা লাগাতার নয়। তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের ঘটনা আগে যত ঘটেছে, বর্তমান পরিস্থিতিতে তা খুবই নগণ্য। তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির তুলনায় বর্তমান সরকার আমলে সাংস্কৃতিক ক্ষেত্রে নাটকীয় উন্নয়ন হয়েছে।জাহেদ উর রহমান আরও বলেন, গত দেড়-দুই বছর ধরে কিছু গোষ্ঠী যেভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে রেখেছিল, তার তুলনায় বর্তমান উন্নতি অনেক বড়। যদিও দু-একটি বিচ্ছিন্ন ঘটনা এখনো ঘটছে, তবে সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন।সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নিজের কাজের অভিজ্ঞতার কথা জানিয়...
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

রাজধানী
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের তীব্র আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্টটি আয়োজনের বিষয়টি সামনে আসার পর থেকেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জোরালো আপত্তি জানানো হয়। তাদের মূল অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা...