কিভাবে গল্প লিখতে হয় | গল্প লেখার নিয়ম
আমরা অনেকেই লেখালেখি করতে চাই। হয়তো জীবনের ঘটে যাওয়া মজার কোনো অভিজ্ঞতা, নিজের প্রেমের গল্প কিংবা ভয়ানক কোনো অভিজ্ঞতা, মূলত গল্প লিখতে চাই কমবেশি সবাই। বিশেষ করে ফেসবুকের ফলোয়ার বাড়াতেও কিন্তু থাকা চাই গল্প লেখার দক্ষতা। গল্প কিভাবে লিখতে হয় বা গল্প লেখার নিয়ম কী এটা জানা থাকলে আমাদের মধ্যে যাদের লেখালেখির কোনো অভিজ্ঞতা নেই তারাও সহজে এটাওটা সাজিয়ে লিখে ফেলতে পারবেন।
তবে যারা বড় গল্পকার বা সাহিত্যিক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের ব্যাপারটা একটু আলাদা। তাদের মূলত আইডিয়া বা প্লটের ওপরই আগে জোর দিতে হয় বেশি। তাদের ঠিক করতে হয় গল্পটার ক্লাইম্যাক্স কোথায় হবে? জটিলতা কতটুকু থাকবে, থ্রিল কোথায় থাকবে এবং পরিশেষে গল্পের এন্ডিং কেমন হবে।
তো গল্প কিভাবে লিখতে হয় এ আলোচনায় আমরা খুব গভীরে আপাতত যাব না। টুকটাক কিছু টিপস শেয়ার করা যাক।
গল্পের শুরু
গল্পের শুরু হুট করে হয় না। বড় বড় লেখকরাও কি...














