গাজীপুর Archives - Mati News
Saturday, August 29

Tag: গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কলা ব্যবসায়ীকে কুপিয়ে জখম, পরে মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কলা ব্যবসায়ীকে কুপিয়ে জখম, পরে মৃত্যু

সারাদেশ
গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার বিকেলে নৃশংস এক হামলার ঘটনা ঘটেছে। উপজেলার জামালপুর কলাপট্টিতে নিজের দোকানে বসে থাকা অবস্থায় মজিদ মোড়ল (৬৫) নামের এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে।ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার (৩৫) ঘটনাস্থলে একটি ট্রলি ব্যাগ ও কুড়াল ফেলে রেখে পালিয়ে যান। তিনি উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং মজিদ মোড়লের জামাতা। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, মোজাম্মেল মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই তার স্ত্রী শাহানাজ বেগমকে মারধর ও নির্যাতন করতেন। এই পারিবারিক বিরোধে...