ঢাকার যানজট নিরসনে গাবতলীতে কিচেন মার্কেট ও কেরানীগঞ্জে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা এবং পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছেন উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।বৈঠকে গৃহীত অন্যতম প্রধান সিদ্ধান্তের মধ্যে রয়েছে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে স্থানান্তর করা। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে স্থায়ী টার্মিনাল নির্...
