জামালপুর Archives - Mati News
Thursday, November 26

Tag: জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ড্রাম কাটার সময় বিস্ফোরণ, মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ড্রাম কাটার সময় বিস্ফোরণ, মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

সারাদেশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার এলাকায় পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে নূরনবী ফকির (৪৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেলে নিজ কর্মস্থলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরনবী উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মৃত মতিউর রহমান মতির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জোনাইল বাজার এলাকায় জনতা ব্যাংকের পাশে ওয়ার্কশপ চালিয়ে আসছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, বিকেলে নিজের ওয়ার্কশপে থাকা একটি পরিত্যক্ত ড্রাম কাটিং যন্ত্র দিয়ে কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ড্রামটির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ড্রামের ধাতব অংশ ছিটকে এসে নূরনবীর মাথা ও মুখে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা...
জামালপুরের মেলান্দহে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন একজন

জামালপুরের মেলান্দহে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন একজন

সারাদেশ
জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের সাহাজাতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামছুদ্দিন আহমেদ দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।দুর্ঘটনায় আহতরা হলেন দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) এবং ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক মেহেদী হাসান (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার শাহাজাতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থা...