সামরিক আধুনিকায়নে চীনের ওপর কেন নির্ভরশীল বাংলাদেশ? জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত বিশ্লেষণ
বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট 'জে-টেন সিই'। এই উদ্যোগটি কেবল নতুন বিমান কেনা নয়, বরং বিমান বাহিনীর সামগ্রিক আধুনিকায়নের একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে।ঐতিহাসিকভাবে বাংলাদেশের যুদ্ধবিমান সংগ্রহের যাত্রা শুরু হয় ১৯৭৩-৭৪ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মিগ-২১ সংগ্রহের মাধ্যমে। এগুলো ছিল তৎকালীন সময়ের অত্যাধুনিক সুপারসনিক যুদ্ধবিমান। এমনকি ভারতও আমাদের কয়েক বছর পর মিগ-২১ সংগ্রহ করেছিল। এরপর ১৯৭৭ সালে চীন থেকে এফ-৬ (চীনে জে-সিক্স নামে পরিচিত) যুদ্ধবিমান কেনা হয়। আশির দশকে বহরে যুক্ত হয় এফ-৭ মডেলের বিমান। ১৯৯৯ সালে রাশিয়া থেকে আটটি মিগ-২৯ কেনার মাধ্যমে বিমান বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন ঘটেছিল, যা ছিল সেসময়ের বিশ্বমানের প্রযুক্তি।সামরিক তথ্য বিষয়ক ওয়ে...
