ট্রেন দুর্ঘটনা Archives - Mati News
Saturday, September 12

Tag: ট্রেন দুর্ঘটনা

ঝাড়খণ্ডে রেললাইনে রিল ভিডিও বানাতে গিয়ে দুই হাত হারালেন তরুণী

ঝাড়খণ্ডে রেললাইনে রিল ভিডিও বানাতে গিয়ে দুই হাত হারালেন তরুণী

আন্তর্জাতিক
ভারতের ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির নেশায় বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। মঙ্গলবার নগর-উন্তারি রেলওয়ে সেকশনের কাছে রাঁচি-চোপান এক্সপ্রেসের ধাক্কায় পূর্ণিমা কুমারী নামের ওই তরুণী গুরুতর আহত হন। স্থানীয় অশোক বিহার এলাকার বাসিন্দা পূর্ণিমা তার বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশে রিল ভিডিও ধারণ করতে গিয়েছিলেন। ট্রেনের গতি ও দূরত্ব সঠিকভাবে অনুমান করতে না পারায় তিনি সরাসরি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।দুর্ঘটনার পরপরই সঙ্গীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাড়োয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় তরুণীর দুটি হাতই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা...
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল: তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল: তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সারাদেশ
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকায় শনিবার সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে পুরানাপৈল এলাকা অতিক্রম করার সময় এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়লে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ট্রেনটির পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেওয়া সম্ভব হয়। সময়মতো ট্রেন থামানোর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, যার ফলে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।...
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিসিএস সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিসিএস সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু

সারাদেশ
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে থানায় গিয়ে নিহতের বড় ভাই মীর সফিকুল ইসলাম তার মরদেহ শনাক্ত করেন। তানভীর মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. বজলুর রশিদের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। ডোমার উপজেলা শহরের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সৈয়দপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়ভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে পিবিআই ও সিআইডির সহায়তায় আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।নিহতের বড় ভাই মীর সফি...